Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: কক্সবাজার প্রতিনিধি
চুক্তি সম্পন্ন হওয়ার এক বছর পর অবশেষে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে। রোববার থেকে এই নির্মাণযজ্ঞ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির প্যাকেজ-১ বাস্তবায়নের কাজ পেয়েছে জাপানভিত্তিক দুই নির্মাতা প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং টোয়া কর্পোরেশন। গত বছরের এপ্রিলে সংস্থা দুটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পাদন করা হয়। চুক্তি অনুযায়ী, জাপান থেকে আনা বিশালাকারের বিশেষায়িত একটি ড্রেজার দিয়ে ড্রেজিং করে ২৫ কোটি ঘনফুটের বেশি মাটি ও বালি উত্তোলন করা হবে, যা দিয়ে প্রকল্প…
সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল বা পরিবহন নিশ্চিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে পানি প্রবেশ করে ফসল ডুবে যায়।…
জেলা প্রশাসক সম্মেলনে আগত ডিসিদের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, সরকারের গৃহীত কর্মসূচির অনুসরণে সবার আগে মানুষ। দেশের মানুষ এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড। এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। রোববার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চার দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা পরিষদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ব্রিটিশ ভারতে ১৭৭২ সালে প্রথম কালেক্টরের পদ সৃষ্টি করা হয়। পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এর জন্য জেলা প্রশাসকের কার্যালয় আজও ঐতিহ্যগতভাবে কালেক্টর হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীকালে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারি বিচার ক্ষমতা অর্পণ করা হয় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে। অনেক আমলাই সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে এবং পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে বাস্তবায়নের চেষ্টা করে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি একটা জাতীয় জ্বালানি বিষয়ক কমিটিতে আছি। সেই জায়গায় দেখলাম, আমলাদের মধ্যে অনেকেই যে এলএনজির সঙ্গে রিলেটেড, তিনি গভমেন্টকে পুশ করার চেষ্টা করেন—এলএনজি কীভাবে আমাদের…
ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের ওপর যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হতে পারেননি। রোববার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব বলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছেন।’ তারা বারবার নোট অব ডিসেন্টের কথা বলছেন। ঐকমত্য কমিশনে…
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন, বিভিন্ন জাতিসত্তার উন্নয়ন ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের কার্যক্রম চলমান আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের স্থায়ী ফোরামে ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য উপস্থাপন করেন। অধিবেশনে দেওয়া বক্তব্যে সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের সংবিধান ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সচিব বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক…
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চলমান হাম পরিস্থিতি চলতি মাসের (মে) মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনার জন্য জোরালো কার্যক্রম চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে এবং অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় বর্তমানে কোনো রোগী নেই। তিনি আরও বলেন,…
ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্যার কোনো সমাধান আপাতত দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি, বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার দিকে নজর দেওয়া উচিত। এসব সমস্যার কোনো সমাধান বর্তমানে দৃশ্যমান নয়। কাজাখস্তানের শীর্ষ কূটনীতিক ইয়েমেক কোশারবায়েভ এর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ল্যাভরভ আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান সংকট দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিক উদ্যোগ প্রয়োজন,…
গণভোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ৭টি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, আমাদের মূল দাবি গণভোটের গণরায়কে বাস্তবায়ন, জনদুর্ভোগ, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারিত্ব, স্বাস্থ্যখাতের নৈরাজ্য, শিক্ষাঙ্গণে সরকারদলীয় ছাত্রসংগঠনের দ্বারা শিক্ষা কার্যক্রম বিঘ্নিত এসব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। কিন্তু সরকার সেদিকে না গিয়ে সব…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন এক উত্তপ্ত বিতর্কের সাক্ষী হলো সংসদ। আর্থিক খাতের দুটি গুরুত্বপূর্ণ সংস্থায় নিয়োগের বয়সসীমা বিলুপ্ত সংক্রান্ত দুটি বিল পাসকে কেন্দ্র করে এদিন সংসদ নেতা, সরকারের মন্ত্রী এবং বিরোধী দলীয় সদস্যরা পাল্টাপাল্টি যুক্তি ও অভিযোগে লিপ্ত হন। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর শীর্ষ পদের বয়সসীমা বিলোপের বিষয়টি নিয়ে সরকারি দলের ‘যোগ্যতা’র যুক্তি এবং বিরোধী দলের ‘রাজনৈতিক প্রভাব’ ও ‘ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়ার’ অভিযোগে উত্তপ্ত হয় সংসদ। বিশেষ করে গভর্নরের নিয়োগের বিষয়ে বিরোধী শিবিরের বিরোধীর জবাবে অর্থমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান জানান। বৃহস্পতিবার…