Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সোমবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও ভোট গণভোট সম্পন্ন হয়। মঙ্গলবার সকারে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।
নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইনের মতো বিশেষায়িত ইউনিট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন ১ হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ। শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরইমধ্যে দক্ষিণ প্লাজাজুড়ে সুইপিং করেছে বোম্ব ডিস্পোসাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা।…
নগরীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের নিচতলায় মরিচা ধরা খাট-সোফার কাঠের ওপরের অংশ ঘষামাজা করছেন মো. মিরাজ। এই কাজে তাকে দৈনিক মজুরি হিসেবে ৭০০ টাকা দেওয়া হবে। মিরাজ বলেন, এমপিরা থাকবেন। তাই সোফা, খাট, আলমারির কাজ করছি। পাশেই দেখা গেল কেউ ন্যাম ভবনের নিচের অংশ ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সরেজমিন ঘুরে দেখা গেছে, শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউতে রয়েছে ছয়টি ভবন। সবখানে চলছে কর্মযজ্ঞ। নয়তলা বিশিষ্ট প্রতিটি ভবনে ৩৬টি ফ্ল্যাট রয়েছে। মোট ২১৬টি ফ্ল্যাটের সংস্কার করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের গেজেট হওয়ার একদিন পর অর্থাৎ, শনিবার থেকে শুরু হয়েছে সংস্কার। ছয়টি ভবনে এক…
# শপথের দিন চূড়ান্ত হবে সংখ্যা # প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত ‘যমুনা’ # থাকছে ‘রাজকীয় প্রটোকল’ # শপথ অনুষ্ঠান হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দীর্ঘ রাজনৈতিক প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার পর এখন চলছে নতুন সরকার গঠনের বর্ণাঢ্য প্রস্তুতি। হবু মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অপেক্ষায়। বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,…
বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। এই নির্বাচনে বিএনপির ভূমিধস জয় কেবল দক্ষিণ এশীয় দেশটির জন্য রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনই নয় বরং ভারত, পাকিস্তান এবং চীনজুড়ে আঞ্চলিক ক্ষমতার গতিশীলতার পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে। নির্বাচন কমিশন শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর একটি চূড়ান্ত আনুষ্ঠানিক সীলমোহর বলা যায়। শুক্রবার নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি এবং তার মিত্ররা ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২১২ আসনে, জামায়াতের ইসলামী জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং অন্যান্যরা ১ আসনে…
নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। শফিকুল আলম বলেন, প্রথমবারের মতো খুব বড়…
রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি এবং অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়।…
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে পদত্যাগপত্র এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। দায়িত্বশীল সূত্র বলছে, জরুরি প্রয়োজনে আজ বেলা তিনটার দিকে আইজিপির দপ্তরে গিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। সেখানেই সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সেই পত্র রিসিভ (বা গ্রহণ) করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্র আরও জানিয়েছে, স্বরাষ্ট্র সচিব আইজিপিকে সংসদ সদস্যদের শপথ অবধি থাকার বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন। যদিও নতুন সরকার যদি চায় তাহলে আগামীকালই আবার আইজিপির চুক্তি বাতিল হতে পারে। পুরো প্রক্রিয়াটি এখন পরিস্থিতির…
পৃথিবী যত কোলাহলপূর্ণ হয়ে উঠছে এবং আমাদের স্ক্রিন যত উজ্জ্বল হচ্ছে, ততই পরিপূর্ণ আরামের ঘুম কঠিন হয়ে উঠছে। ঘুম কোনোবিলাসিতা নয়। এটি একটি জৈবিক প্রয়োজনীয়তা। শৈশবে মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অবস্থায় স্মৃতিশক্তি সুসংহতকরণ এবং পরবর্তীতে রোগ প্রতিরোধ পর্যন্ত, জীবনের প্রতিটি পর্যায়ে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত কম বয়সী হন, তত বেশি ঘুমের প্রয়োজন। বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কদের সর্বোত্তমভাবে কাজ করার জন্য সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। এই সময়ের মধ্যে আমাদের শরীর ৯০ মিনিটের চক্রের মধ্য দিয়ে যায়। সতেজ বোধ করার জন্য আপনার প্রতি ২৪ ঘণ্টা অন্তর এই চক্রগুলোর মধ্যে চার থেকে ছয়টি প্রয়োজন। প্রতিটি চক্রের চারটি স্বতন্ত্র…
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এটার পুরোটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না।’ রোববার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসেবে, আরেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা তো জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান হবে ক্লিয়ার।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনের সময়…