Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন তারা চিরতরুণ, চিরভাস্বর। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এই হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে…
প্রায় ৩০ হাজার সার্ভার দিয়ে চলছে ফেসবুকের কার্যক্রম। ব্যবহারকারীদের আপলোড করা ৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক। প্রতি সেকেন্ডে দেখাচ্ছে ৬ লাখের বেশি ছবি। ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত ফেসবুকের সার্ভার সংখ্যা নিয়ে প্রচলিত উত্তর ছিল “১০ হাজারের বেশি”। এরপর ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির ঘর ছাড়িয়ে গেলেও কোম্পানিটি দীর্ঘদিন একই তথ্য ব্যবহার করে আসছিল। অবশেষে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানা গেল। ফেসবুকের প্রযুক্তি বিভাগের সহসভাপতি জেফ রথসচাইল্ড গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে এক অনুষ্ঠানে জানান, “এখন আমাদের সার্ভারের সংখ্যা আনুমানিক ৩০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে। তাই সংখ্যাটি গতকাল যা ছিল, আজ তা-ও নয়।” এই তথ্য থেকে বোঝা যায়,…
২০১৯ সালের নভেম্বর, নিউইয়র্কে এক বেসরকারি অনুষ্ঠানে ভারতশাসিত কাশ্মীরে ‘ইসরায়েলি মডেল’ প্রয়োগের আহ্বান জানানোর সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। চক্রবর্তী তাঁর বক্তব্যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ডানপন্থি ইহুদি বসতি স্থাপনের উদাহরণ টেনে আনেন। জেনারেল সন্দীপ উল্লেখ করেন, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরুর পর যে কাশ্মীরি হিন্দুরা উপত্যকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তাদের পুনর্বাসনে ভারত সরকার একই পথ অনুসরণ করতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে এটা হয়েছে। ইসরায়েলের জনগণ যদি পারে, আমরাও পারবো। মোদী সরকার ‘দৃঢ়প্রতিজ্ঞ’। সেসময় কাশ্মীরজুড়ে কঠোর সামরিক অবরোধ ও যোগাযোগ বিচ্ছিন্নতা চলছিল। এর কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার…
# আইপিও শূণ্য, বিনিয়োগকারীর আস্থায় ভাটা # ঘোষিত সংস্কারেও দৃশ্যমান কোনো ফল নেই # বাজার ছেড়েছেন ৮৭ হাজার বিনিয়োগকারী # শতাধিক ব্রোকারেজ হাউজের শাখা ও অফিস বন্ধ আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের শেয়ারবাজার বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে বাজারের বড় অংশীজনরা নতুন করে আশার আলো দেখতে শুরু করেন। তাদের প্রত্যাশা ছিল, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেয়ারবাজারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে, বাস্তব চিত্র ছিল ভিন্ন। নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে দায়িত্বরত ব্যক্তিরা বাজারে আস্থা ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সরকারের ঘোষিত সংস্কার…
ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে দেশজুড়ে বিক্ষুব্ধ পরিস্থিতি শান্ত করার মাত্র কয়েক সপ্তাহ পর ফের বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। গতকাল সোমবার সেই বিক্ষোভ তৃতীয় দিনে প্রবেশ করেছে। এবারের বিক্ষোভ শুরু করেছে দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশটির পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই ফের বিক্ষোভ শুরু হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, মূলত রাজধানী তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা বিক্ষোভ শুরু হয়েছে, তবে এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় আছে তেহরান বিশ্ববিদ্যালয়, আল জাহরা নারী বিশ্ববিদ্যালয় এবং আমির কবির বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও একই তথ্য জানিয়েছে। বিক্ষোভকারীদের সবাই ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পতনের দাবিতে স্লোগান দিচ্ছেন, অনেকে…
দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক ইসমাইল হোসেন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়,…
মাননীয় মন্ত্রী মো:মিজানুর রহমান মিনু এমপি বলেন ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সকাল ১১ টায় ভূমি মন্ত্রী মহোদয় তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। মো: মিজানুর রহমান মিনু বলেন কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে। মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের…
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর শুল্ক ও বাণিজ্য চুক্তির কী হবে- বিশ্বের বিভিন্ন দেশ যখন তা মূল্যায়ন করছে; এমন সময়েই এই সতর্কবার্তা দিলেন তিনি। সোমবার ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে যে তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। আর চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে ভারত। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে, এই রায় ব্যবহার করে গত বছরের বাণিজ্য…
# প্রাথমিক ও উচ্চশিক্ষার সিদ্ধান্ত হবে একই টেবিলে # আমলাতান্ত্রিক ধীরগতি ও ফাইল জট দুর করা # কারিকুলাম ও পাঠদান পদ্ধতিতে সামঞ্জস্য আনা দেশের শিক্ষা প্রশাসনের দীর্ঘদিনের প্রথা ভেঙে সমন্বয়ের পথে হাঁটছে বর্তমান সরকার। প্রাথমিক ও উচ্চশিক্ষার মধ্যকার নীতিনির্ধারণী দূরত্ব ঘোচাতে এবার দুই মন্ত্রণালয়কে আনা হয়েছে একই নেতৃত্বের ছায়ায়। প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে দুজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে। ফলে আলাদা প্রশাসনিক কাঠামো থাকলেও এখন থেকে শিক্ষার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে একই টেবিলে। এই ‘এক কমান্ড’ ব্যবস্থার মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন ও মানসম্মত শিক্ষাব্যবস্থা…
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির।…