Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের

    ভিডিও ভাইরাল
    জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের

    Rashedকুমিল্লা প্রতিনিধিFebruary 25, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া বিএনপির নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দিতে বলেছেন কুমিল্লা–১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। বুধবার সকাল থেকে তার এমন বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

    ভিডিওতে এমপি মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, ‘আমাকে হাত তুলে সালাম দেন, আমিও কিন্তু হাত তুলে ওয়ালাইকুম সালাম বলব। আমি যা চাই, আমাকে তার কাছাকাছি দিলেও আমি খুশি। বেশি কিছু আমি চাই না। আপনাদের কাছে ঋণী। আবার কিছু মোনাফেকের কাছেও আমি ঋণী আছি। ভোটের দিন কী করেছে জানেন?… ( গোপনে কোলাকুলি করার অঙ্গভঙ্গি) এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামায়াতকে অর্থ দিয়েছে অর্থ। নিজের বউ জামায়াতকে ভোট দিয়েছে। শেষ করে এখানে ইফতার খেতে এসেছে। তুই কচুগাছের লগে হাসি (ফাঁসি) দি মইত্তি হারোস না (মরতে পারোস না)? তুই বেডি এগার লগে ঘর করোস কেন্নে (তুই এ নারীর সাথে ঘর করিস কীভাবে)।’

    তিনি আরও বলেন, ‘কয় আই কিত্তাম, হেতি কতা দিয়ালাইছে (বলে আমি কী করব, সে কথা দিয়ে ফেলেছে)। তো হেতি রে তালাক দি দে (তাকে তালাক দিয়ে দে)। যে জামাইকে সম্মান করে না, পরিবারকে সম্মান করে না। আমি এর আগে কইছি না? নফল ইবাদত করতে হইলেও তো জামাইয়ের অনুমতি নিতে হয়। আর তুমি ভোট দিয়ালাইছ ৫০০ টিয়ার বিনিময়ে! আর আমগো নেতারা জামাতরে টাকা দিছে আঁর কাছে হেতাগো এসিআর আই গেছে ( আমার কাছে তাদের এসিআর এসে গেছে)।  আছে আছে আমার কাছে আছে। দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব আমি জানি।’

    এমপি মোবাশ্বের আলম বলেন, ‘এখন উনারা কী করে জানেননি? ঢাকা যায়গোই, যাই আঁর লগে সেলফি তোলে (ঢাকা গিয়ে আমার সাথে সেলফি তোলে)। পাপের প্রায়শ্চিত্ত বোলে সেলফি দি অই যাইবো! আঁই এন্নে ধরি (অঙ্গভঙ্গি) কিয়ারে সিটিং তুই ভোটের দিন কোয়ানে আছিলি, অন কতু আইছত (ভোটের দিন কোথায় ছিলি, এখন কোত্থেকে এসেছিস)। হেগুন এলাকায় আই আঁর নামে (ওরা এলাকায় এসে আমার নামে) বদনাম রটায় নেতা খারাপ ব্যবহার করে। এ রকম খারাপ ব্যবহার আমার আজীবন চলবে।’

    তিনি বলেন, ‘আপনাদের কারও সাথে খারাপ ব্যবহার কইচ্ছিনি, তাইলে কার লগে খারাপ ব্যবহার করি, ওই হেতার লগে। যেতে আঁর কেন্দ্র বেচিয়ালাইছে ( যে আমার কেন্দ্র বিক্রি করে দিয়েছে)। মোবাশ্বের অইতো ন কই বীজটা নামাই দিছে। আঙ্গ বোলে (আমাদের নাকি) প্রার্থী ঠিক নাই, প্রার্থীর দরকার কী ধানের শীষ থাকলেই তো অইল। এই বদমাইশ এগুলোরে চিহ্নিত করছি আরও করবো।’

    খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই অংশটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    এ বিষয়ে জানতে বক্তব্য দেওয়া কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার মোবাইলে ফোন করা হলে তার মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    কুমিল্লা প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.