Author: বগুড়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, আসুন আমরা শপথ করি- সেই শপথ হবে প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল। হরণ করা…

Read More

শীতের সবজিসহ অনেক ধরনের রান্না আর সালাদে ধনিয়া পাতা ব্যবহার করতে দেখা যায়। শীতের মৌসুমে এই পাতার গন্ধ খাবারের প্রতি আগ্রহ যেন আরও বাড়িয়ে দেয়। কিন্তু ধনেপাতা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো? গবেষণায় দেখা গেছে যে, ধনিয়া পাতার উপকারিতা হলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা, মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করা এবং আরও অনেক কিছু। প্রতি ৪ গ্রাম ধনিয়া পাতায় থাকে: ০.৯২ ক্যালোরি ০.১৫ গ্রাম কার্বোহাইড্রেট ০.১১ গ্রাম ফাইবার ০.০৪ গ্রাম চিনি ০.০৯ গ্রাম প্রোটিন। এছাড়ায় ধনিয়া পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ম্যাঙ্গানিজ ও পটাসিয়াম। এই পাতায় প্রচুর ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েড থাকে। এ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের সুস্থ রাখতে…

Read More

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।  সোমবার সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাংলা দৈনিকে প্রকাশিত অনিয়মের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই এই কমিটি চূড়ান্ত করা হবে। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. মনির হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না। তদন্তে যদি কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়া যায়, তবে বিল বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত রোববার সন্ধ্যায় মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে…

Read More

শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ কারণে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ‌‘পরীক্ষার্থীবান্ধব’ হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করাই সরকারের লক্ষ্য। অভিভাবকদের বলবো সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত না হয়ে তাদের পাশে থাকবেন। এবার পরীক্ষার কেন্দ্রগুলোতে সহনশীল ও পরীক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন, আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসিমুখে পরীক্ষাকেন্দ্রে আসবে, শান্তিপূর্ণ পরিবেশে উত্তরপত্রে লিখবে এবং হাসিমুখে পরীক্ষাকেন্দ্র ত্যাগ করবে। সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করা না গেলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না। সোমবার সকালে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও বিগত সরকারের স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য গ্যাস উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৈরি করেছিল। ফলে…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সামরিক উত্তেজনা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহের ওপরও বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য (পাবনা-৫) শামসুর রহমান শিমুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের জন্য একটি অত্যন্ত…

Read More

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। বৈঠককালে তারা দুদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার (মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ চায় গুম আইনে যেসব ফাঁকফোকর বা ঘাটতি রয়েছে, তা পূরণ করে একটি শক্তিশালী আইন প্রণয়ন করা হোক। তিনি বলেন, দেশ একটি দুঃসময় অতিক্রম করে এখন সুসময়ের দিকে এগোচ্ছে। তবে এই সুসময় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার চালকের সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও বিদ্যমান। তবুও এখন অন্তত গ্রেপ্তার, গুম বা ক্রসফায়ারের ভয় কমেছে, এটাই…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংক পিএলসিতে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদন করেন। ওইসব আবেদনে বলা হয়েছে, আসামি তাপস ও তার স্ত্রী আফরিনের নামে থাকা ক্রেডিট কার্ডসগুলোর মাধ্যমে যাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য কার্ডসগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত…

Read More

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না। মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে রয়েছে ৮১ শতাংশ পাঁচ বছরের শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী শিশু। তিনি বলেন, সরকার কোনো ধরনের ‘ব্লেম গেমে’ যাবে না। বরং উপজেলা…

Read More