Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
ঘোষণাটা অনেক আগেই দিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব শেষে আর কোনো ক্লাব নয়, জাতীয় দলের কোচ হতে চান তিনি। স্পেনের সাবেক মিডফিল্ডারের এমন ঘোষণার পর অনেকে ধারণা করছিলেন, ব্রাজিল হতে পারে তার গন্তব্য। তবে সেই জল্পনায় নিজেই জল ঢেলে দেন গার্দিওলা। সিটিজেনদের সঙ্গে নতুন করে ২ বছরের চুক্তি করেন তিনি। সেই চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই আবারও তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। এই গ্রীষ্মেই নাকি বিশ্বকাপজয়ী এক দলের ডাগআউটে দাঁড়াচ্ছেন। তবে সেটা নিজ দেশ স্পেন নয়, ইতালির কোচ হয়ে। গার্দিওলার কোচ হওয়ার এই সংবাদটি জানিয়েছে ইতালির জনপ্রিয় ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট। কঠিন এক সময় পাড় করছে ইতালি। এ নিয়ে…
সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার শঙ্কায় হাওড় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। হাওড়ের পাকা ধান দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের (২৩ এপ্রিল হতে ৩০ এপ্রিল) বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ২৪-২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি হতে ভারি এবং ২৮-৩০ এপ্রিল ভারি হতে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে…
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে সরাসরি আলোচনা পুনরায় শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আল জাজিরাকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত শুক্রবার সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আরাগচির ফলপ্রসূ টেলিফোন সংলাপের পরেই এই সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচির এই সফরটি বর্তমানে দ্বিপাক্ষিক পর্যায়ের। তিনি ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মস্কো ও মাস্কাট সফর করবেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে সাম্প্রতিক চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের মাধ্যমে…
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেবে না। তিনি বলেন, সরকারকে আহ্বান করব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, কথা বলার অধিকার ফিরিয়ে দিন, জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দিন। নতুবা আমরা রাজপথে নামতে বাধ্য হবো। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসহাক…
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে। প্রত্যেকবার বিএনপি সরকারের সময়ে শেয়ার বাজার ও সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা ছিল। এখনো হবে কিন্তু একটু সময় দিতে হবে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২৩০ বিলিয়ন ডলার দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাংকগুলো সব লুটপাট করে ধ্বংস করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস, জনগণের অর্থ ব্যাংকগুলো দিতে পারছে না। অনেকে ট্রিটমেন্ট করবে সেই টাকা ব্যাংক থেকে নিতে পারছে না। এর থেকে দুঃখজনক কিছু আছে? এসব রিকভার করার…
এক সপ্তাহের ব্যবধানে এক ডজন ডিমের দাম ১৫ টাকা, মাঝারি মানের চাল ও আটা-ময়দার দাম কেজিপ্রতি দুই থেকে পাঁচ টাকা, খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বেড়েছে।বাজার করতে গিয়ে রীতিমতো হোঁচট খেয়েছেন ফরহাদ হোসেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক ডজন ডিমের দাম ১৫ টাকা বেড়েছে। তিনি সাধারণত মাঝারি মানের চাল (পাইজাম) কিনে থাকেন। চালের দোকানে গিয়ে দেখলেন, এই চালও প্রতি কেজিতে ৫ টাকা বেড়েছে। শুধু এ দুটি পণ্যই নয়, আটা, ময়দা, তেল, ডাল থেকে শুরু করে সবজি সবকিছুর দামই বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র দেখা…
বাটা গ্রুপের গ্লোবাল সিইও, পানোস মাইটারোস তার প্রথম বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সঙ্গে ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। এ সময় তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্প খাতে বাটার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন। তিনি বাটার অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করার কথা জানান। বাটার গ্লোবাল সিইও, প্যানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, ফুটওয়্যার শিল্পের বিকাশ এবং এই খাতে বাটার ভূমিকা নিয়ে…
সরকারকে চাপে ফেলে সয়াবিন তেলের দাম বাড়াতে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। পর্যাপ্ত আমদানি ও মজুত থাকার পরও মিলপর্যায়ে সরবরাহ কমিয়ে দেওয়ায় খুচরা বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল একপ্রকার গায়েব হয়ে গেছে। এই সুযোগে বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়িয়ে ২১০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও চক্রটি নিজেদের খেয়ালখুশিমতো দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং বাজার অস্থিতিশীল করে তুলেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতার। এ বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, দেশের ৪ থেকে ৫টি বড় কোম্পানি সয়াবিন তেলের বাজারের…
দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচল-সংক্রান্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাগুলোর…