Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি» ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ১৪৮ কর্মকর্তা চিহ্নিত

    ইউনিয়ন ব্যাংকে বিশাল ঋণ কেলেঙ্কারি:
     ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ, ১৪৮ কর্মকর্তা চিহ্নিত

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 25, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদনের মাধ্যমে প্রায় ২০ হাজার ৮৩১ দশমিক ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর বিরুদ্ধে। ২৮৯টি প্রতিষ্ঠানের অনুকূলে এসব ঋণ ছাড় করা হলেও নিয়ম অনুযায়ী যাচাই না হওয়ায় অধিকাংশ ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকটির নিজস্ব অভ্যন্তরীণ তদন্তে এ ঘটনায় জড়িত ১৪৮ জন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তালিকায় রয়েছেন একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা।

    এদিকে, সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ। অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যেই একটি অনুসন্ধানকারী দল মাঠে নেমেছে। দুদকের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বর্তমানে প্রকাশ্য অনুসন্ধান চলছে, যা শেষ হলে কমিশনের অনুমোদনক্রমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    দুদকে পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও ইউনিয়ন ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি বিস্তারিত তালিকাও জমা দেওয়া হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট ১৪৮ কর্মকর্তা পরস্পরের যোগসাজশে সংঘবদ্ধভাবে এই অর্থ আত্মসাৎ করেছেন। তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা, অভিযুক্তরা আইনি প্রক্রিয়া এড়াতে দেশত্যাগের চেষ্টা করতে পারেন, যা তদন্ত ও অর্থ উদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

    এ অবস্থায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া, তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করার সুপারিশ করা হয়েছে। অন্যথায় আত্মসাতকৃত অর্থ গোপন বা পাচার হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা রাষ্ট্র, ব্যাংক ও আমানতকারীদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত)সহ প্রযোজ্য আইনের আওতায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাতকৃত অর্থ উদ্ধারের কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিদেশে পলায়ন রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এই ঘটনায় ব্যাংক খাতের শৃঙ্খলা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে ঋণ অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.