Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৮টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৮৮৪ কোটি ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫০টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স২, ইউসিবি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, আমান ফিড, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ডাচ-বাংলা ব্যাংক১, আজিজ পাইপস, ড্যাফোডিল কম্পিউটারস, নর্দার্ন ইন্স্যুরেন্স২, অলটেক্স, হাউওয়েল টেক্সটাইল, দেশ গার্মেন্টস, আমান কটন, ডেল্টা স্পিনার্স, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, একমি ল্যাবরেটরিজ, জাহিন স্পিনিং, ইফাদ অটোস, এপেক্স ফুটওয়্যার, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি, সিলভা ফার্মা, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এনআরবি ব্যাংক, ড্রাগন সোয়েটার, গোল্ডেন সন, আরডি ফুড, মুন্নু সিরামিকস, ওয়ালটন হাইটেক, মীর আক্তার…
দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন। পাশের হার ৩১ শতাংশ। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থার ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। গত ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে ১০টা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকাল ৩টা ও বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ…
বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পরিবহণ মালিক সমিতির দাবি, পরিবহণ খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। মালিকরা খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল, টায়ার, টিউব, লুব্রিকেন্টস ও বাসের চেসিসের (ইঞ্জিনসহ কাঠামো) মূল্যবৃদ্ধির কথা বলছে। সে অনুযায়ী ভাড়া নির্ধারণের প্রস্তাব করেছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২…
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (২২ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা/দপ্তর তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’ তিনি বলেন,…
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। এর আগে চীনের ইউনান ইউনিভার্সিটি’র প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইন্টারন্যাশনাল কো-অপারেশনের এন্ড এক্সচেঞ্জ অফিসের পরিচালক ড. উ ইউন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, সাইন্স এন্ড টেকনোলজি ডিভিশনের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের ভাইস-ডিন ড. লুও ওয়েইওয়েই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনা বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।…
জাতীয় সংসদে সরকারদলীয় এমপি আবদুল ওয়াদুদ ভূঞার বক্তব্য ঘিরে হট্টগোল দেখা গেছে। তিনি বিরোধী দলের তীব্র সমালোচনা করেন এবং ‘গুপ্ত’ ইস্যু নিয়ে কথা বলেন। এ সময় বিরোধীদলীয় সদস্যরা বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। পরে সরকারদলীয় সদস্যরাও পাল্টা টেবিল চাপড়াতে থাকেন। এতে হট্টগোল সৃষ্টি হয়। উত্তেজনা চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখাতে স্পিকার বারবার আহ্বান জানান। বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে ওয়াদুদ ভুঞা বলেন, চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, লিখেছে গুপ্ত। সে জন্যই তারা ছাত্রদলের ওপর হামলা করে। এর মাধ্যমে দেশের গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে। বিরোধী দলের ভাইয়েরা…
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, ‘যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।’ তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, ‘নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।’ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও তৈরি।’…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বজায় রাখতে না পারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মাত্র ১৯ মিনিট পর নথিপত্র জমা দেওয়ায় কমিশন এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা বর্তমানে স্থগিত রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১)(চ) ধারা অনুযায়ী তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনানুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর ৩ বছর পার না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া সংরক্ষিত…