Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানান তাঁর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। উপ প্রেস সচিব জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন…
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। জানা গেছে, আগুন লাগার সময় তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ঘটনাটি প্রাথমিক পর্যায়ে থাকায় নিহত ছয় বাংলাদেশির নাম বা বিস্তারিত পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শেষ করে মরদেহগুলো উদ্ধার করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রাক খাদে উলটে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৪ জন। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সনমান্দী ইউনিয়নের সোনাখালী এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মাহে আলমের বাবার নাম মৃত মজিবুর রহমান। তিনি উপজেলার সোনাখালী এলাকায় বাবরকপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলার সদর এলাকায়। আহতরা হলেন- বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলী নুর, সোনা গাজী এলাকার…
গত কয়েকদিন ধরেই গুঞ্জন ভাসছে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত হয়তো গুঞ্জনই সত্য হতে চলেছে। আগামী বুধবার (২৯ জুলাই) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানাচ্ছে, টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্বও দেওয়া হতে পারে। এছাড়া টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সম্ভাবনার পরিচয় দেওয়ায় ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হৃদয়কে বিবেচনা করছে বোর্ড। শুরুতে গুঞ্জন ছিল মিরাজের জায়গায় দায়িত্ব পাচ্ছেন শান্ত। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বোর্ডের ধারণা, শান্ত…
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা বিভিন্ন অভিযোগ ও আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। এক অডিও বক্তব্যে তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়াকে ঘিরে আলোচিত ঘটনার পাশাপাশি স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে নিজের সম্পর্ক, অতীতের একটি প্রস্তাব এবং পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে আকুতি / কান্নায় ভেঙে পড়ে নায়িকা স্নিগ্ধা বললেন, ‘বিচার না পেলে আত্মহত্যা করবো’ জেবা তাকিয়া বলেন, একবার তাকে গুলশান-২ এলাকার একটি অফিসে ডাকা হয়েছিল। সেখানে ‘এশিয়ান সিটি’ হাসপাতালের একটি টিভিসিতে কাজের জন্য ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। তবে অফিসে যাওয়ার পর বিজ্ঞাপনের কাজের বদলে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব…
ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দেশটির নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন। এর আগে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিনের আন্দোলনের মধ্যে আজ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, চলমান এই পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যেন নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২ দশমিক ২৯৯ বিলিয়ন (২২৯ কোটি ৯০ লাখ) মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ কোটি ২০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই…
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। হোসেন সাদাত একজন দক্ষ কর্পোরেট নেতা হিসেবে বহুখাত ভিত্তিক কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স, নীতিনির্ধারণী কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ…
সরকারের ঘোষিত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর নজরদারি সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনআস্থা সুদৃঢ় করতে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ জোরদার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগের আওতায় কঠোর আইন প্রয়োগ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, পেশাগত সংস্কার এবং একাধিক সংস্থার সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বাসসকে বলেন, অপরাধ ও মাদক পাচার দমনে পুলিশ নিয়মিত টহল, রুটিন অভিযান এবং বিশেষ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, ‘অপরাধ ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সারা…
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রথম কার্যক্রম শুরু করেন। তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান। আনুষ্ঠানিকতা শেষে…