Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
> তদন্তে ১৮ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও শাস্তি শুধু বেলাল- শাহনেওয়াজের—দাবি সংশ্লিষ্টদের > সিসিএসের দায়িত্ব নেওয়ার পরও একের পর এক অভিযোগ, ষড়যন্ত্রের দাবি প্রকৌশলী বেলালের পক্ষের বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরে টেন্ডার, ক্রয়প্রক্রিয়া ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে একাধিক অভিযোগ ও তদন্তের মধ্যে প্রকৌশলী বেলাল হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত নানা তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বেলালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি সংঘবদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। একই সঙ্গে কয়েকটি ঘটনায় তদন্তের সুপারিশ বাস্তবায়নে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট নথিপত্র,…
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন বার্তা ঘোষণার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে বসা হাজার হাজার খেলাপ্রেমী শিশু-কিশোররা মুহুর্মুহু করতালিতে তাদের আনন্দ প্রকাশ করে। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী রাজধানীর আর্মি স্টেডিয়াম মাঠে প্রবেশ করে শিশু কিশোরদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রথমেই প্রধানমন্ত্রী সরাসরি খেলোয়াড়দের কাছে চলে যান। পরে পুরো মাঠ ঘুরে হাসিমুখে গ্যালারিতে থাকা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেলার বিষয়ে উৎসাহ দেন। এ সময় মাঠে অবস্থানরত ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী আনন্দ আর উচ্ছ্বাসে হইহই করে…
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। সোমবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে ঘোষিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। উদ্বেগ জানান পরীক্ষার্থী ও অভিভাবকরাও। এরপর শিক্ষামন্ত্রী চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান। সেসময় বোর্ডকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল…
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ১১ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটির মতে, এসব প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা গেলে বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হবে। রোববার সংগঠনটির সভাপতি কাজী মোহাম্মদ নজরুল বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের হাতে আনুষ্ঠানিকভাবে ১১ দফা সুপারিশপত্র তুলে দেন। এতে বাজারের দীর্ঘদিনের বিভিন্ন কাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং নীতিগত দুর্বলতার কারণে দেশের পুঁজিবাজার গভীর সংকটে রয়েছে। তবে বর্তমান কমিশনের নেতৃত্বে বাজারে শৃঙ্খলা…
যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ক্যান্সারের ওষুধের ব্যাপক বিক্রির ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা বেড়েছে। সোমবার প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে বলা হয়, জুন পর্যন্ত তিন মাসে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় দুই শতাংশের বেশি বেড়ে ২৫০ কোটি ডলারে (২.৫ বিলিয়ন ডলার) পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এ সময় কোম্পানিটির মোট রাজস্ব ছয় শতাংশ বেড়ে ১৫.৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ক্যান্সার ও বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ধারাবাহিক উচ্চ চাহিদার কারণে এ প্রবৃদ্ধি এসেছে। দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় অ্যাস্ট্রাজেনেকা চলতি পুরো বছরের জন্য তাদের আর্থিক লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল সোরিও বলেন, চলতি…
যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পেস নিডল স্থাপনার কাছে রোববার নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। সিয়াটল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে খুঁজছে পুলিশ। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই শহরের জনপ্রিয় পর্যটন এলাকায় একটি খাদ্য উৎসবে এ ঘটনা ঘটে। সিয়াটল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সহকারী পুলিশ প্রধান টায়রোন ডেভিস জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে গুলির শব্দ শোনা যায়। দুজন ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, স্থানীয়দের জন্য এখন আর কোনো হুমকি নেই। সিয়াটল পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর আগে রোববার…
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘গণহত্যার’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আনুষ্ঠানিক অভিযোগটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি করা হয়েছে। সেই সাথে আগামী ১৬ আগস্ট এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার কথাও উল্লেখ করে। এ সময়ে আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে সভায়…
পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। আজ রবিবার দুপুরে তিনি সপরিবারে বঙ্গভবন ছেড়ে যান। তার পরিবারের এক সদস্য কালের কণ্ঠকে জানিয়েছিলেন, বঙ্গভবন ছেড়ে সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্র জানিয়েছে, রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে সদ্য সাবেক রাষ্ট্রপতির গাড়ি বহর বঙ্গভবন থেকে গুলশানস্থ গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে রওনা করে। এর আগে শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন…
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বেলা ১১টা ৪০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ১১ টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। পরিদর্শন-বইয়ের মন্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ লেখেন, ‘জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে…