Author: নিজস্ব প্রতিবেদক

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।” এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক…

Read More

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২১ জুন আদালত শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। বুধবার শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন জাহের আলভী। তিনি বলেন, ‘আমি কাজে (অভিনয়ে) ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মাকে হারিয়েছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, যখন শোক পালন করব নাকি মামলার…

Read More

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয় তো বটেই, দলের সামগ্রিক পারফরম্যান্সও সন্তুষ্ট করেছে কোচ কার্লো আনচেলত্তিকে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিভি গ্লোবোকে দেয়া প্রতিক্রিয়ায় আনচেলত্তি জানান, দলের লক্ষ্য ছিল আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রেখে আরও সংগঠিত ফুটবল খেলা। তার মতে, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল শুধু ফলই পায়নি, মাঠজুড়ে ছিল ছন্দ, নিয়ন্ত্রণ ও পরিকল্পনার সফল বাস্তবায়ন। আনচেলত্তির ভাষ্য, হাইতির বিপক্ষে ম্যাচের তুলনায় এবার দল আরও পরিণত ও গোছানো ফুটবল খেলেছে। আক্রমণ গঠন থেকে শুরু করে বলের দখল…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। টানা তিন ম্যাচে ‘ফিফা ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে এবারের আসরে নিজের আধিপত্যের জানান দিয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল ১-১ গোলে ড্র করলেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়ুস। এরপর হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে আক্রমণভাগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল যখন নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে, তখনো ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস। ফলে টানা তৃতীয় ম্যাচেও তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। গতি, ড্রিবলিং, সুযোগ সৃষ্টি এবং আক্রমণে ধারাবাহিক কার্যকারিতার মাধ্যমে প্রতিটি…

Read More

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তিনি। ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চীনের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ উপস্থাপনা দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন। এ সময় চীনা ব্যবসায়ীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ…

Read More

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনায় আওয়ামী লীগ। দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও সামনে আসছে। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কী ভাবছে, সেটি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা এড়াতে রাজধানী ঢাকা ও দেশের একাধিক জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনা মোতায়েন করা হয়েছে…

Read More

মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত এবং পরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দেশটির ছয়টি বড় ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎসহ ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান রওয়ানা হন তিনি। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতাসংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত…

Read More

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠের…

Read More

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে এক গোলের প্রয়োজন ছিল লিওনেল মেসির। ডালাসে ম্যাচের চতুর্থ মিনিটে সেই সুযোগ পেয়েছিলেন তিনি। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় অপেক্ষা বাড়ে তার। পরে অস্ট্রিয়ার বিপক্ষে শুধু রেকর্ড গোলই পাননি, সংখ্যা আরও বাড়িয়েছেন ৮বারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ গোলের রাজা হওয়ার রাতে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক সে সব কীর্তি। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তাতে পেছনে পড়ল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল। শুধু গোলের নন, খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ম্যাচ জয়ের রাজাও হয়েছেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ জয় পাওয়া খেলোয়াড়ও এখন তিনি। এখানেও পেছনে ফেলেছেন ১৭…

Read More

সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। রবিবার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার এ কথা বলেন। হান্নান মাসুদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হান্নান মাসুদ আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইস নট দ্য নর্ম। মাননীয় সদস্য দয়া করে আপনি বসুন। স্পিকার হান্নান মাসুদকে বারবার বসতে বললেও তিনি না বসে দাঁড়িয়ে থাকেন। পরে হান্নান মাসুদ চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন।…

Read More