Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে বাংলাদেশ সময় বিকাল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেইজিং ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হন। তবে প্রধানমন্ত্রীর সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো শোডাউন বা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি…
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিংয়ে হোটেল ‘দাইওইউতাই’-এ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একথা জানান। তিনি বলেন, ‘তিস্তা প্রজেক্টের বিষয়ে আমাদের মহাপরিকল্পনা রয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। তারই আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন, সেখানে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিজাইন করা, প্ল্যানিং, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে চীন সরকার যুক্ত হবেন বলে আগ্রহ প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটি প্রজেক্টে সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল…
জুলাই আন্দোলন-সংশ্লিষ্টদের নিয়ে সংসদে করা ‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ ধরনের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সরকারের প্রভাবশালী মহলের এই বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনার সময় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে ‘আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়’। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের…
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনের শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা আইন ও বিধিবিধান অনুযায়ী বৈষম্যহীন সব ধরনের সুবিধা পাবেন। বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। এদিকে চীনের সঙ্গে বিনিয়োগ সহযোগিতাসহ ১৩টি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে এসব স্মারক সই হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আপনাদের এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার…
চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক…
ডালাসে প্রথমার্ধটা নিষ্প্রভ হয়েছে। হয়তো দ্বিতীয়ার্ধের জন্যই রোমাঞ্চ জমিয়ে রেখেছিল জাপান-ব্রাজিল। শেষটায় রোমাঞ্চের দেখাও মিলেছে। জয় পেতে পেতে পাওয়া হয়নি সুইডেনের। ১-১ সমতায় তাই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। পয়েন্ট ভাগাভাগি করায় নকআউটের মঞ্চও ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে জাপান-সুইডেন। রানার্সআপ জাপানের বিপরীতে তৃতীয় হয়ে শেষ ৩২-য়ে জায়গা পেয়েছে সুইডেন। এর আগে ম্যাচে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জাপান। কিন্তু কেইতো নাকামুরার দুর্দান্ত শটটা অবিশ্বাস্য এক লাফ দিয়ে প্রতিহত করলেন গোলরক্ষক জ্যাকব জেটারস্ট্রম। প্রথমার্ধ নিষ্প্রভ হলেও বিরতির পরে সুন্দর এক গোল উপহার দিল জাপান। ৫৬ মিনিটে ডাইজেন মায়েদার দারুণ ফিনিশিংয়ের আগে দলীয় গোলের চমৎকার এক আক্রমণ সাজায় জাপান। ওয়ান টু ওয়ান…
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র মতে, ব্যাংকটি ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনজুরুল আহসান। ২৩ জুন থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (২৫ জুন) কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মমেয়াদ কামনা করেন। জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার| এসময় আরোও উপস্থিত ছিলেন আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এবং সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ। সাক্ষাৎকালে দেশের বীমা খাতের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বীমা কার্যক্রম এবং বীমা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা…
সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে রোগীর সংখ্যা ৮৯৩ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৮০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ৭৬ হাজার ৭৮৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬০৫। এ সময় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে এই টুরিস্ট ভিসা। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কেন্দ্রগুলো হলো— ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।