Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যুগান্তর ডিজিটালের বিশেষ আয়োজন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোয়েশ্চন। এবারের পর্বে জানাতে পারেন আপনার মতামত। জরিপঃ জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন? ভোট দিন হ্যা অথবা না।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট এলাকায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। যা ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির বিপরীতে ইরান তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সাবমেরিন বহরকে সামনে নিয়ে আসছে। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলার-ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য বড় মাথাব্যথার কারণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই কিলো-ক্লাস সাবমেরিনগুলোকে সমুদ্রের ‘ব্ল্যাক হোল’ বা কৃষ্ণগহ্বর বলে অভিহিত করেন। কারণ, পানির নিচে এগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে কোন দিন হয়তো এমনও শুনতে হবে জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল! বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে দাবি করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, একটি রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী-যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, অলি সাহেব দিয়েছেন। তিনি বলেন,…
দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশালজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলে। নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। দলীয় সূত্রগুলো বলছে, উপকূলীয় অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এই সফরকে কেন্দ্র করে। সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তার এই আগমনকে স্থানীয় বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন…
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে…
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।, বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে। এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইনের ১০ টাকার নোট আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)…
সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়। এ ছাড়া এক অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, দুজন উপ-সচিব ও দুজন সিনিয়র সহকারী সচিবকে পদায়ন করা হয়েছে। তারা হলেন- অতিরিক্ত সচিব জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব বি এম তারিকুল কবির, উপ-সচিব পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন।
মেয়াদের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। আর এটিকে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠক শেষে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীন ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। পরবর্তী সরকার এগুলো এগিয়ে না নিলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি কী হবে—…
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে ঢাকা থেকে তারেক রহমান হেলিকপ্টারে প্রথমে খুলনায় পৌঁছাবেন। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন। এর পর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তিনি। গতকাল রবিবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, এ সমাবেশে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা জেলায় দলটির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশে বিএনপিপ্রধান খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্যোন্নয়নে তাঁর ও দলের পরিকল্পনা তুলে ধরবেন। খুলনায় প্রেস…
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে এ মামলার রায় ঘোষণা হতে পারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে…