Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ‌‘ব্ল্যাক হোল’, আতঙ্কে মার্কিন নৌবহর?

    সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ‌‘ব্ল্যাক হোল’, আতঙ্কে মার্কিন নৌবহর?

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কFebruary 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট এলাকায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। যা ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির বিপরীতে ইরান তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সাবমেরিন বহরকে সামনে নিয়ে আসছে। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলার-ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য বড় মাথাব্যথার কারণ।

    প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই কিলো-ক্লাস সাবমেরিনগুলোকে সমুদ্রের ‘ব্ল্যাক হোল’ বা কৃষ্ণগহ্বর বলে অভিহিত করেন। কারণ, পানির নিচে এগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে সক্ষম। প্রায় ৭৪ মিটার দীর্ঘ এই সাবমেরিনগুলোতে বিশেষ ধরনের অ্যানেকয়িক টাইলস ব্যবহার করা হয়েছে। ফলে প্রতিপক্ষের সোনার সিস্টেমকে ফাঁকি দিতে পারে এরা।

    সহজ কথায় বলতে গেলে হ্যারি পটারের অদৃশ্য হওয়ার পোশাকের মতোই এই টাইলসগুলো সাবমেরিনকে রাডারের চোখ থেকে আড়াল করে রাখে। প্রতিটি সাবমেরিন ১৮টি করে টর্পেডো বহন করতে পারে এবং কয়েকদিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত থাকতে পারে।

    ইরানের নৌবাহিনীতে বর্তমানে তিনটি তারেক-ক্লাস অর্থাৎ কিলো-ধাঁচের সাবমেরিন রয়েছে। এগুলো আশির দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছিল। তবে পারস্য উপসাগরে এই দানবীয় সাবমেরিনগুলোর চলাচলের ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এগুলো চালানোর জন্য অন্তত ১৬৪ ফুট গভীর পানির প্রয়োজন হয়। যা পারস্য উপসাগরের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকাতেই নেই। তাসত্ত্বেও এই সাবমেরিনগুলো যে কোনো সংকটের সময় সাগরে পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়া বা শত্রু জাহাজকে শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

    ইরানের হাতে এই শক্তিশালী সাবমেরিন ছাড়াও ফাতেহ-ক্লাস এবং গাদির-ক্লাস ছোট সাবমেরিন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    নেপালে আকস্মিক বন্যা
    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.