Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ১»২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে

    ২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকFebruary 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

    বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশালজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলে। নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

    দলীয় সূত্রগুলো বলছে, উপকূলীয় অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এই সফরকে কেন্দ্র করে। সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তার এই আগমনকে স্থানীয় বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের নেতারা। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বরিশাল অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। বুধবারের জনসভার মধ্য দিয়ে সেই জাগরণের প্রকাশ ঘটবে। বেলস পার্ক ময়দান ছাড়িয়ে গোটা বরিশাল শহর জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে বিভাগের ২১টি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

    দলীয় সূত্র জানায়, জনসভায় বরিশাল অঞ্চলের উন্নয়নসংক্রান্ত একাধিক দাবি তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।

    দাবিগুলোর মধ্যে রয়েছে ভারি শিল্প ও ভোলার গ্যাস বরিশালে এনে সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রযুক্তিকেন্দ্র স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বহুজাতিক শিল্পকারখানা স্থাপন এবং প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন।

    নিরাপত্তা জোরদার

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেলস পার্কে গিয়ে দেখা যায়, মঞ্চ নির্মাণের কাজ চলছে। বিকেলের দিকে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মাঠের আশপাশের ভবনগুলোতে সাদাপোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার তৎপরতাও বাড়ানো হয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জনসভাকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা থাকবে। তার আগমন থেকে শুরু করে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত স্কেলিটন ডিউটি, সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। পাশাপাশি মোবাইল টহলও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.