Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
যুগপৎ আন্দোলন-সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। যদিও বৈঠকে অংশগ্রহণকারী দল বা আলোচ্যসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধীদলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।
নিজেদের ইতিহাসে প্রথমবার টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার। ওদিকে স্পেনের সামনে আছে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের সুযোগ। দাঁতে দাঁত চেপে রক্ষণকাজটা সেরেছে স্পেন। শেষ বাঁশি বাজতেই স্প্যানিয়ার্ডরা ফেটে পড়ল উচ্ছ্বাসে। আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেছে ইউরোপের এই দেশ। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ১০৫ মিনিটে গোলের দেখা পেল স্পেন। বক্সের বাইরে থেকে ভেসে আসা বলটা মাঠের ভেতরে রাখেন নিকো উইলিয়ামস। সেটা অনেকটা ফাঁকায় পেয়ে যান ফেররান তরেস। এরপরই তা আগুনে এক শটে জালে জড়ান তরেস। বিশ্বকাপ শিরোপা থেকে ১৪ মিনিটের দূরত্বে স্পেন। বড় একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন মিকেল মেরিনো। বাম পাশ থেকে ভেসে আসা ক্রসে ফাঁকায় বলটা পেয়ে গিয়েছিলেন…
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-০২ (পূবাইল) এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গাজীপুর-০৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এর উপস্থিতিতে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন আজ (১৮ জুলাই )শনিবার অনুষ্ঠিত হয়েছে। , পূবাইল অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত রাস্তা উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়ক, হারবাইদ এলাকার বিভিন্ন সড়ক উন্নয়ন এবং কালু মার্কেট ও কলের বাজার এলাকার…
বাংলাদেশে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন তিনি বলেছেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে। শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সম্ভাবনার রূপরেখা তুলে ধরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা…
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকটিতে সভাপতিত্ব করেন। বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত…
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ জুলাই-১৬ জুলাই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১ শতাংশ।সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ৯.২৮ পয়েন্টে আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ৯.৩৯ পয়েন্টে। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দু’দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীন সরকারের প্রচণ্ড আগ্রহ রয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার একটি হোটেলে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে এ সেমিনারে আয়োজন করে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি। তথ্যমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, আজকের আঞ্চলিক ভূরাজনীতির যে প্রেক্ষাপট এবং বৈশ্বিক রাজনীতির যে প্রেক্ষাপট, তা বেশিভাগই অর্থনীতিকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং উৎস হিসেবে চীন আজকে আলোচিত। সংগত কারণেই আমাদের দেশের অর্থনীতিও- বিশেষ করে আমাদের…
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে এ বিষয়ে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন| অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর কারখানাটি স্থাপন করা হবে| পূর্ণ উৎপাদনে গেলে কারখানাটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন…
ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের ‘ক্ষত’ এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে। বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের ম্যাচে রক্ষণাত্মক কৌশলের কারনে টাচেল তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ ও লটারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়া দিদিযয়ের দেশম্যের ফ্রান্সের বিপক্ষে শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে থ্রি লায়ন্স। শুক্রবার…
নিজ শহর ভোলগদায় ফেরার পথে রুশ দম্পতি ইয়েলেনা ও দিমিত্রিকে একের পর এক চারটি পেট্রোল পাম্প ঘুরতে হয়েছে। অবশেষে পঞ্চম একটি পাম্পে গিয়ে তারা জ্বালানি পান। মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভোলগদাসহ রাশিয়ার প্রায় সব অঞ্চলে এখন জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এবারই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় ধরনের প্রভাব পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়ায় এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। এতদিন দেশটিতে সহজেই জ্বালানি পাওয়া যেত এবং ইউরোপের তুলনায় এর দামও ছিল অনেক কম। কিন্তু…