Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 20, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজেদের ইতিহাসে প্রথমবার টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার। ওদিকে স্পেনের সামনে আছে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের সুযোগ। দাঁতে দাঁত চেপে রক্ষণকাজটা সেরেছে স্পেন। শেষ বাঁশি বাজতেই স্প্যানিয়ার্ডরা ফেটে পড়ল উচ্ছ্বাসে। আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেছে ইউরোপের এই দেশ। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্পেন।
    ১০৫ মিনিটে গোলের দেখা পেল স্পেন। বক্সের বাইরে থেকে ভেসে আসা বলটা মাঠের ভেতরে রাখেন নিকো উইলিয়ামস। সেটা অনেকটা ফাঁকায় পেয়ে যান ফেররান তরেস। এরপরই তা আগুনে এক শটে জালে জড়ান তরেস। বিশ্বকাপ শিরোপা থেকে ১৪ মিনিটের দূরত্বে স্পেন।

    বড় একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন মিকেল মেরিনো। বাম পাশ থেকে ভেসে আসা ক্রসে ফাঁকায় বলটা পেয়ে গিয়েছিলেন তিনি। তার হেডটা লক্ষ্যে থাকলেই গোল হয়ে যেতে পারত। কিন্তু তার সে ফ্রি হেডার বেরিয়ে গেল লক্ষ্যের বাইরে দিয়ে।
    মিকেল মেরিনোর শট ঠেকিয়ে দিয়েছিলেন মার্তিনেজ, ফিরতি শটে নিকো উইলিয়ামস বলটা জড়ালেন জালে। তবে উদযাপনের আগেই গোলটা বাতিল করে দিলেন রেফারি। কারণ প্রথম শটের আগে মেরিনো ফাউল করেছিলেন নিকলাস ওতামেন্দিকে। নির্ধারিত সময়েও গোলের দেখা মিলল না। খেলা গড়াল অতিরিক্ত সময়ে, অন্তত ৩০ মিনিট খেলা চলবেই এখন।

    বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেয়েছিল স্পেন। সেখান থেকে দারুণ এক কিক নিয়েছিলেন লামিন ইয়ামাল। তবে মার্তিনেজের দারুণ সেভ ম্যাচে টিকিয়ে রাখল আর্জেন্টিনাকে। মাঝমাঠের ওপরে একটা বল ক্লিয়ার করতে উঠে এসেছিলেন পাউ কুবারসি। বলের দখলও পেয়েছিলেন আগেই, বলের দখলের লড়াইয়ে হারের পর কুবারসির পায়ে লাগে এনজো ফার্নান্দেজের পা। সেটাই কাল হলো তার। আগেই একটা হলুদ কার্ডে ছিলেন এনজো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। ১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা।
    প্রতি আক্রমণে উঠছিল আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার বলটা বাড়াচ্ছিলেন সামনে। অফ দ্য বলে রান নিচ্ছিলেন এনজো ফার্নান্দেজ। রদ্রি এর্নান্দেজের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল যেন। মাটিতে পড়ে গেলেন এনজো। তবে রেফারি তাকে অভিনয়ের কারণে হলুদ কার্ড দেখালেন। মিকেল মেরিনো পরপর দুটি নকআউট ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করে জিতিয়েছিলেন স্পেনকে। সেই মিকেল মেরিনোকে আজ ৭৫ মিনিটেই নামিয়ে দিয়েছেন স্পেন কোচ। সঙ্গে এসেছেন নিকো উইলিয়ামস। তাদের বদলে উঠে যাচ্ছেন দানি অলমো আর অ্যালেক্স বায়েনা।

    আগের ৪৫ মিনিটের মতো দ্বিতীয়ার্ধের শুরুর ২২ মিনিটেও শ্রেয়তর প্রতিপক্ষ স্পেনই। কোনোরকমে তাদের ঠেকিয়ে রাখছে আর্জেন্টিনা। হাইড্রেশন ব্রেকের ডাক এল তখনই। তার আগে কোনো দলই গোলের দেখা পেল না। মাঝমাঠ থেকে আসা বল নিয়ে দারুণভাবে আক্রমণে ঢুকে গিয়েছিলেন দানি অলমো। সেখান থেকে তিনি কাটব্যাক করেছিলেন কুকুরেয়ার জন্য। তবে তার আগেই দারুণভাবে বলটা ক্লিয়ার করেছেন গনজালো মন্তিয়েল। বিপদ থেকে রক্ষা পেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। মাঠে আসার ষষ্ঠ মিনিটে তিনি ফাউল করে বসলেন ওইয়েরজাবালকে। মাঝমাঠের কাছে অফ দ্য বলে ফাউল করেছিলেন তিনি, এরপর সেখানে আরও এক ধাক্কা দেন পারেদেস। ফলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। ইংল্যান্ডের বিপক্ষে ৬০ মিনিট খেলেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। ইংলিশদের মাঝমাঠ অনেকটাই নিস্ক্রিয় রেখেছিলেন তিনি। আজ তাকে দলে রাখেননি স্কালোনি। তবে বিরতির ঠিক পরই তাকে মাঠে আনতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ। নিকো গনজালেসকে তুলে নিলেন তার বদলে।

    শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা-স্পেনের কোনো দলই গোলের দেখা পেল না। ০-০ স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে। কিছুক্ষণ আগেই হলুদ কার্ড দেখেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। তার একটু পর চোট নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। ৪৪ মিনিটে তার বদলে মাঠে নামলেন নিকলাস ওতামেন্দি। বক্সের বাইরে থেকে আর্জেন্টিনা রক্ষণকে চমকেই দিয়েছিলেন মার্ক কুকুরেয়া। তার বাম পায়ের শটটা অবশ্য শেষমেশ বেরিয়ে গেল দূরের পোস্টেরও বাইরে দিয়ে। আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে ওইয়েরজাবালের কল্যাণে একটা প্রতি আক্রমণে উঠছিল স্পেন। তবে সেটা প্রতিপক্ষ অর্ধেই ফাউল করে ঠেকালেন লিসান্দ্রো মার্তিনেজ। বড় সুযোগ ফাউল করে ঠেকানোর দায়ে রেফারি পকেট থেকে বের করলেন হলুদ কার্ড। ম্যাচের ৪০ মিনিটে প্রথম কার্ডের দেখা মিলল এবারের ফাইনালে। ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন মিকেল ওইয়েরজাবাল। তবে তার শটটা বেশ সহজেই ঠেকালেন এমি মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে একের পর এক ট্যাকটিকাল ফাউলে খেলাটা দুর্বিষহ করে তুলেছিল আর্জেন্টিনা। ঠিক তেমন না হলেও আর্জেন্টিনাকে আজ স্পেন একই কৌশলে আটকে রাখছে।

    মাঝমাঠে পারেদেসের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পাচ্ছে আর্জেন্টিনা। তার অনুপস্থিতিতে ৪ জনের মিডফিল্ডকেও ভালোভাবেই চাপে রেখেছে স্পেন। শারীরিক ফুটবলের সঙ্গে টেকনিক্যালিটির মিশেলে স্প্যানিশরাই হয়ে উঠেছে শ্রেয়তর দল। হাইড্রেশন ব্রেকের আগে স্পেনই বেশি আক্রমণ করেছে। বলের দখল রেখেছে ৬৫ শতাংশ সময়, শটও তাদেরই বেশি, ১টি। ডান পাশ থেকে আক্রমণে উঠে লামিন ইয়ামাল একটা নিচু ক্রস করেছিলেন বক্সে। তবে তার এই ক্রস একটু সামনে এসে আয়ত্বে নিয়েছেন এমি মার্তিনেজ। বিশ্বকাপ ফাইনালের পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিল স্পেন। বক্সের ভেতর ডান পাশে বল পেয়ে গিয়েছিলেন ইয়ামাল। তার শটটা দারুণভাবে ঠেকালেন এমিলিয়ানো মার্তিনেজ। ১৯৭৮ সালে বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে আর্জেন্টিনাকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছিলেন মারিও আলবার্তো কেম্পেস। ২০১০ বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে প্রথম শিরোপা জিতেছিল স্পেন। দুই দল আজ যখন মুখোমুখি, তখন শিরোপা উঁচিয়ে ধরলেন দুই দলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক। বিশ্বকাপের ফাইনালে থাকার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকাপের এই ফাইনালে শুরু থেকেই আছেন, কিছুক্ষণ আগে তিনি হেলিকপ্টারে চড়ে এসেছেন নিউ জার্সি স্টেডিয়ামে।

    আর্জেন্টিনার ফাইনালের একাদশে ৩ পরিবর্তন
    বিশ্বকাপের ফাইনালের একাদশে আর্জেন্টিনা ৩টি পরিবর্তন নিয়ে নামছে। গঞ্জালো মন্তিয়েল খেলবেন নাহুয়েল মলিনার জায়গায়। রদ্রিগো দে পল একাদশে ফিরেছেন জুলিয়ানো সিমিওনের জায়গায়। ফিটনেস সমস্যায় নেই লিয়ান্দ্রো পারেদেস, তার জায়গায় একাদশে ঢুকেছেন নিকোলাস গঞ্জালেস।

    আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ—
    এমিলিয়ানো মার্তিনেজ;
    গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো;
    রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস;
    লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.