Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পূবাইলে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

    July 18, 2026

    ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত

    July 18, 2026

    ফিটনেসবিহীন বাস-ট্রাক দ্রুত অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

    বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের ‘ক্ষত’ এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে। বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের ম্যাচে রক্ষণাত্মক কৌশলের কারনে টাচেল তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

    অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ ও লটারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়া দিদিযয়ের দেশম্যের ফ্রান্সের বিপক্ষে শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে থ্রি লায়ন্স। শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে তার কৌশল নিয়ে টাচেলকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়।

    ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করা এই জার্মান কোচ বলেন, “আমি সাহায্য করার চেষ্টা করেছি, দলকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রবৃত্তি, অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং প্রতিদ্বন্দ্বীতার মানসিকতার ওপর ভরসা করে। দলের উপকার করা এবং কাঙ্খিত ফল পাওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম। আমরা কাঙ্খিত ফল পাইনি। তাই অবশ্যই ওই সিদ্ধান্তগুলোর দায়িত্ব আমি নিচ্ছি। তবে মনে রাখতে হবে, এসব সিদ্ধান্ত ম্যাচ চলাকালীন চাপের মধ্যেই নিতে হয়।”

    সংবাদ সম্মেলনে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনসকে পাশে নিয়ে কথা বলেন টাচেল। এ সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল। তিনি বলেন, এই হারের কষ্ট তিনিই এবং তার খেলোয়াড়রাই সবচেয়ে বেশি অনুভব করছেন। প্যারিস সেন্ট জার্মেইন, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বলেন, ফিফা র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে এখনও শীর্ষ তিন দল, আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের মানে পৌঁছাতে কিছুটা ব্যবধান ঘোচাতে হবে।

    টাচেল বলেন, “আমার মনে হয়, এই ব্যবধানের কারণ হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন দল ও দেশ হিসেবে যেসব শিরোপা জিতেছে তার ফল। বহু বছর ধরে কোচ ও দল মিলে তারা যা গড়ে তুলেছে, তার সঙ্গে এখনও আমাদের সামান্য ব্যবধান রয়েছে, যা দূর করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপ জেতা এবং ফাইনালে ওঠা নিয়ে ওই দেশগুলোর যে প্রত্যাশা, সেই মানসিকতার দিকেও এই ব্যবধান স্পষ্টভাবে ফুটে ওঠে।” তবে টাচেল প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল এই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, “আমরা এই হতাশা কাটিয়ে উঠব, এটিকে শক্তিতে পরিণত করব এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাব। সেই প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকেই।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ১৬ বছর পর ফাইনালে স্পেন, অশ্রুসিক্ত বিদায় ফ্রান্সের

    July 15, 2026

    বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

    July 12, 2026

    ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.