Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রেলখাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে রেলপথ মন্ত্রণালয়। সোমবার রাজধানীর রেল ভবন-এ অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম-এর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে দেশের রেলখাতের বিদ্যমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় রেল অবকাঠামোর উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি, নিরাপত্তা জোরদার, এবং জনবল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই রেলব্যবস্থা গড়ে তুলতে সম্ভাব্য সহায়তা ও বিনিয়োগের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ উদ্যোগ, প্রযুক্তিগত সহায়তা এবং…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। আজ  ভোর ৬টা ১০ মিনিটে তাঁর গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। প্রধানমন্ত্রী নিজের বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বগুড়ার পথে রয়েছেন। সড়কপথে যাচ্ছেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। ভোর ৬টা ১০ মিনিটে গুলশান এভিনিউ’র বাসা থেকে প্রধানমন্ত্রী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈত্রিক বাড়িতেও।…

Read More

সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার…

Read More

ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাগচি এই সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবির পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজে হুমকি দেওয়ার বিষয়টি তাদের (যুদ্ধ বিরতি নিয়ে) সদিচ্ছার অভাবেরই লক্ষণ। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তেহরান তার সবটুকু সক্ষমতা কাজে লাগাবে।’ এর আগে হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, অবরোধ অমান্য করে প্রবেশের চেষ্টা করলে জাহাজটিকে হেফাজতে নেয় মার্কিন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি। প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে ১২টি সংরক্ষিত আসন পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জামায়াত নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে। এই ৩টি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস।১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ, আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট…

Read More

চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৬: বাংলাদেশ রেলওয়ে-এর মাননীয় মন্ত্রী চট্টগ্রামের CRB (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট অবকাঠামো, চলমান কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে মন্ত্রী পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে পূর্বাঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি রেলওয়ের সেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও দক্ষ, কর্মঠ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। মন্ত্রী বলেন, রেলওয়ের সেবার মান নিয়ে জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। এ লক্ষ্যে সেবার গুণগত মান বৃদ্ধি, সময়নিষ্ঠতা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবায়…

Read More

সবেমাত্র ভোর গড়িয়ে সকাল হয়েছে, ৮টা বাজে। এরই মধ্যে রাজধানীর সড়কে নেমে পড়েছেন কর্মীজীবী মানুষেরা। একদল যখন কর্মক্ষেত্রে ছুটতে ব্যাস্ত ঠিক তখনই ভিন্ন চিত্র দেখা যায় রাজধানীর তেল পাম্পগুলোতে। একের পর এক লাইন ধরে দাঁড়িয়ে পাম্পে তেলের অপেক্ষায় অলস সময় কাটাতে ব্যস্ত যানবাহন চালকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্বের জ্বালানি বাজার। বাংলাদেশেও গত দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে চলছে সংকট। এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়ালেও শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে গতকাল শনিবার (১৮…

Read More

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম দুই দিনের সরকারি সফরে চট্টগ্রাম ও বান্দরবান জেলা পরিদর্শন করবেন। সফরকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সরকারি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল সকালে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। একইদিন সকালেই তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে পৌঁছাবেন। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাবেন। সফরের অংশ হিসেবে মন্ত্রী চট্টগ্রামের চট্টগ্রাম সার্কিট হাউস–এ অবস্থান করবেন এবং পরে মাননাম মেরিন ইনস্টিটিউট–এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী…

Read More

নানা আয়োজনে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের পাশে বড়াইবাড়ী যুদ্ধে শহীদ তিন তৎকালীন বিডিআর সদস্যের স্মরনে নির্মিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন করেন বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে সেখানে স্থানীয়দের আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয়রা। আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতি ফলক নির্মাণ ও দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান। ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বিডিআর-গ্রামবাসী ও বিএসএফ’র মাঝে রক্তক্ষয়ী…

Read More

কিশোরগঞ্জের ভৈরবে আলোকিত সমবায়ী সমিতির সভাপতি মাসুদ আলম দম্পতি ও স্টেডিয়াম পাড়ার সুলেমান দম্পতির মধ্যে মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগসহ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। আজ ১৮ এপ্রিল, শনিবার বেলা ১১টায় পৌর শহরের গাছতলাঘাটের কলেজ পাড়া এলাকায় আলোকিত সমবায় সমিতির কার্যালয়ে মাসুদ আলম দম্পতি সংবাদ সম্মেলন করেন এবং দুপুর আড়াইটায় কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সুলেমান মিয়া দম্পতি। আলোকিত সমবায়ী সমিতির সভাপতি মাসুদ আলম ও তাঁর স্ত্রী রিতা আক্তার অভিযোগ করেন, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাসুদ আলম ও রিতা আক্তার সমিতির গ্রাহকদের কাছ থেকে কিস্তির…

Read More