Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: চাকরি ডেস্ক
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ইসলামী ব্যাংকটি প্রোকিউরমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১৪ জানুয়ারি ২০২৬ পদ সংখ্যা ১টি লোকবল নিয়োগ নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৪ জানুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬ অফিশিয়াল…
বিপিএলে স্থগিত হওয়া দুটি ম্যাচ আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। একইদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান এবং ম্যাচ রয়েছে বিগ ব্যাশে। বিপিএল চট্টগ্রাম-নোয়াখালী বেলা ২টা, টি স্পোর্টস ও নাগরিক রাজশাহী-সিলেট সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ও নাগরিক অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট পাকিস্তান-ইংল্যান্ড বেলা ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা বেলা ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২ বিগ ব্যাশ লিগ সিক্সার্স-থান্ডার বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২ এসএ টোয়েন্টি কেপটাউন-ইস্টার্ন কেপ রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ২ বুন্দেসলিগা ব্রেমেন-ফ্রাঙ্কফুর্ট রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২ সিরি আ পিসা-আতালান্তা রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ (বুধবার) ফাঁসি হওয়ার কথা ছিল।” প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি…
শরিয়াহ নীতিমালা অনুসরণ এবং ব্যাংকের লোকসানের মধ্যেও আমানত ফেরত দেওয়ার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পাঁচটি একীভূত ব্যাংকের তহবিল আমানতকারীদের কাছে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে চলমান উদ্বেগ প্রসঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইসলামী আর্থিক নীতিমালা মেনে চলার পাশাপাশি সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় কাজ করছে। তিনি জানান, শরিয়াহ কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আমানত ফেরত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নীতিমালা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে কোনো ব্যাংক উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়লে মুনাফা বণ্টন করা যাবে না। ওই সময়ের সংশোধিত হিসাবপত্রে বড় ধরনের ক্ষতি চিহ্নিত হওয়ায় নীতিমালায় এই নির্দিষ্ট…
মুরগির মাংস দিয়ে সুস্বাদু সব খাবার তৈরি করা যায়। দ্রুত সেদ্ধ হয় বলে এ ধরনের খাবার রান্না করতে সময় কম লাগে। তাই ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিকেন চিজ ফিঙ্গার। বাড়িতে হঠাৎ অতিথি এলে এটি তৈরি করে দিতে পারেন। আবার ফ্রোজেন করে পরেও ভেজে খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক চিকেন চিজ ফিঙ্গার তৈরির সহজ রেসিপি- তৈরি করতে যা লাগবে মুরগির মাংসের কিমা- আধা কেজি কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ মরিচের গুঁড়া- ১/২ টেবিল চামচ বিজ্ঞাপন আদা বাটা- ১ চা চামচ রসুন বাটা- ১ চা চামচ ডিম- ২টি ময়দা- ১ কাপ ব্রেডক্রাম্ব- ১ কাপ মোজারেলা চিজ কুচি-…
আমাদের সুস্থতার জন্য প্রতিদিনের খাবারে প্রোটিন থাকা জরুরি। এটি কেবল পেশী তৈরিতে সাহায্য করে না, বরং হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমাতে পারে। যদিও আপনিসকালের স্মুদিতে প্রোটিন পাউডার যোগ করতে বা আপনার ল্যাটের উপরে প্রোটিন কোল্ড ফোম দিয়ে সাজাতে প্রলুব্ধ হতে পারেন, তবুও প্রচুর প্রোটিন সমৃদ্ধ খাবার রয়েছে যা আপনি সারা দিন খেতে পারেন। ডিমের সাদা অংশ এবং আস্ত ডিম বেশিরভাগ মানুষ মনে করে যে কুসুমেই ডিমের সব পুষ্টি উপাদান থাকে, কিন্তু এটি সত্য নয়। ডিমের সাদা অংশ প্রায় বিশুদ্ধ প্রোটিন এবং এতে কোনো স্যাচুরেটেড ফ্যাট থাকে না, যার ফলে এটি উচ্চ-প্রোটিন, কম ফ্যাটযুক্ত খাবার হিসেবে কাজ করে। চারটি ডিমের সাদা…
থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহার্য ক্রেন পড়ে যাওয়ায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষ ২২ জন এবং আহত হয়েছেন আরও ৮০ জন। বধুবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ স্থানীয় পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায়…
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা। বর্তমানে অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শীত নাই।’ সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পরণে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা।…
বলিউডে বইছে বিয়ের সানাই। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। কিছুদিন ধরেই বিটাউনের তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই জল্পনা রূপ নিচ্ছে বাস্তবে। সব ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ থেকে শুরু করে ডিনার ডেট কিংবা আম্বানিদের হাইপ্রোফাইল পার্টি সবখানেই এই জুটিকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়। যদিও নিজের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট ছিলেন শ্রদ্ধা, তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগী বিয়ের প্রশ্ন করলে তিনি সোজাসাপ্টা উত্তরে জানান, ‘আমি বিয়ে…
বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই অনেকটা অন্তরালে ছিলেন হেমা মালিনী। প্রিয় মানুষের বিদায়ে ‘ড্রিম গার্ল’-এর বিষণ্ণতা ভক্তদের মন ছুঁয়েছিল। তবে সম্প্রতি এক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে হাজির হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়ানোর বদলে সমালোচনার মুখে পড়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী। সম্প্রতি একটি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হেমা মালিনী। সেখানে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার কথা ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এবং হাতে ট্রফি দিচ্ছেন। কিন্তু গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় তার মুখে এক চিলতে হাসিও ছিল না। অত্যন্ত গম্ভীর এবং প্রায় ‘গোমড়া’ মুখেই তিনি পুরস্কার…