Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীত আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শতশত মানুষকে জিজ্ঞেস করেছি কিন্তু বলতে পারেনি যে আমি আমার ভোট দিতে পারিনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের জিজ্ঞেস করেছি যে আপনার কোনো বাধা-বিপত্তি পেয়েছেন কি না? সবাই আমাকে বলেছেন না আমরা কোনো বাধা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এছাড়াও আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষণ ব্যবস্থায় দলীয়করণ করে গেছে। ফলে এই তালিকায় যার নাম থাকার কথা ছিল তার নাম নেই। আবার এই তালিকায় যার নাম থাকার কথা ছিল না, তার নাম দেওয়া হয়েছে। এটি হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকদের দুর্বল করে রাখা হলে রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না। তাই সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়। এ ক্ষেত্রে প্রতিটি নাগরিককে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা বিশ্বাস করি, সবাই যার যার অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে রাষ্ট্র সব দিক থেকে এগিয়ে যাবে। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন স্কলার ও ধর্ম গুরুরা অংশগ্রহণ করেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন…
সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে আলোচিত ও সমালোচিত নাম মনিকা কবির। নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানে এক বৃদ্ধ পথচারীকে মারধরের ঘটনার পর এবার দেশের সাধারণ মানুষের প্রতি চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন এই রুশ বংশোদ্ভূত মডেল। ওই ঘটনার জেরে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে যেমন লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, তেমনি তার বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়ে মনিকা কবির বলেন, আপনারা মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! এখানে কোনো ফরেনার মেয়ে আসবে না আমি চলে গেলে, আমি আপনাদের কথা দিচ্ছি। আমি বাংলাদেশকে অনেক অনেক… বাংলাদেশ আমাকে কষ্ট…
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তারা বলছে, অনেক প্ল্যাটফর্মই নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারস অফিস বৃহস্পতিবার বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছে। সংস্থাগুলো জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাই ব্যবস্থা আরও কঠোর করতে হবে। পাশাপাশি শিশুদের জন্য ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্টের ঝুঁকিও কমাতে হবে। এই উদ্যোগটি যুক্তরাজ্যের নতুন অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নের অংশ। অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলো…
জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ভারতকে ইতোমধ্যেই রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। আমরা বলেছি, যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে, তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত। তিনি জানান, এই অনুরোধ ইতোমধ্যেই ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও…
বর্তমান সংসদকে গতানুগতিক কোনো সংসদ নয় বরং ২৪-এর রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এক বিশেষ সংসদ বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর যারা নির্যাতিত হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগের বিনিময়েই আজ এই সংসদ গঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৪৭, ৫২, ৭১, ৭৫ এবং…
দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, এখন থেকে জাতীয় সংসদ হবে দেশের সব যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু। আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড.…
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। রাষ্ট্রপতি তার ভাষণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন, পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ১২৪৩টি স্বাস্থ্য…
আমরা শুনেছি বিগত দিনে আদালতের রায় আসতো গণভবন থেকে— আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।” বৃহস্পতিবার (১২ মার্চ) আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী নুর বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের সামনে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে, ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার…