Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»সৌদি-কাতার-তুরস্ক সফরে শেহবাজ শরিফ

    যুদ্ধ বন্ধে মরিয়া পাকিস্তান
    সৌদি-কাতার-তুরস্ক সফরে শেহবাজ শরিফ

    Rashedআন্তর্জাতিক ডেস্কApril 15, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে জোরদার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও তুরস্কের উদ্দেশে চার দিনের সফরে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেহবাজ শরিফের ওই তিন সফরে যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

    দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব ও কাতার সফর ‌দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, তুরস্কে অবস্থানকালে সেখানে অনুষ্ঠেয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন তিনি।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তালিয়া ফোরামের বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। ওই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ভয়াবহ এক সংঘাতের ঘূর্ণিপাকে নিমজ্জিত করেছে। ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু এবং এই অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরান।

    তবে ইসলামাবাদের আলোচনা কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানীতে আবারও ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা শুরু হতে পারে।

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সত্ত্বেও আগামী সপ্তাহ পর্যন্ত দুই দেশের মাঝে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

    বুধবার বিকেলের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শেহবাজ শরিফের এই সফরে সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ইশহাক দার।

    পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বুধবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে রিয়াদ। রিয়াদের এক সময়ের মিত্র বর্তমান প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে কোটি কোটি ডলারের ঋণ ফেরতের ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এই সহায়তা দিলো সৌদি।

    পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের দেওয়া ৫০০ কোটি ডলারের আমানতের মেয়াদও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।

    সূত্র: এএফপি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.