Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»নির্বাচন ২০২৬»কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

    কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

    Rashedপটুয়াখালী প্রতিনিধিFebruary 14, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে নিজ এলাকায় আসা কর্মজীবী ভোটারদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার ভাড়াকৃত লঞ্চটি। নির্ধারিত সূচি অনুযায়ী ‘রয়েল ক্রুজ-২’ নামের লঞ্চটি বিকেল ৪টার পর গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লঞ্চটি চাঁদপুর অতিক্রম করে ঢাকার সদরঘাটে পৌঁছাবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে গ্রামে ফেরা বহু কর্মজীবী মানুষ ভোট শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া ও অনিরাপদ যাত্রার মতো নানা ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে নিম্নআয়ের চাকরিজীবী ও শ্রমজীবী ভোটারদের জন্য বিষয়টি বড় চাপ হয়ে দাঁড়ায়। এসব দুর্ভোগ বিবেচনায় নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    স্থানীয়রা বলছেন, নির্বাচনের পর সাধারণ মানুষের যাতায়াত সংকট নিরসনে এমন পদক্ষেপ বিরল। ফলে ঢাকাগামী কর্মজীবী মানুষদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

    এ বিষয়ে নুরুল হক নুর বলেন, গলাচিপা-দশমিনার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকেই এই ছোট উদ্যোগ। ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ভোটার ভাই-বোনেরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক অঙ্গনে এটিকে জনসম্পৃক্ততা ও দায়বদ্ধতার একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    পটুয়াখালী প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.