শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি Union Capital Limited ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক খবর দিয়েছে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Dhaka Stock Exchange (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১১ টাকা ৯৯ পয়সা।এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬৩ টাকা ২ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন।
