মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কেশবপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে চিংড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। ​২৬ শে মে (সোমবার)  দুপুরে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের মালোপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম অনুশকা বিশ্বাস (০৯) (পিতা- স্বপন কুমার বিশ্বাস) দুপুরে প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সে সময় নির্জনতার সুযোগ নিয়ে একই এলাকার শ্যামল বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (১৮ বছর ৪ মাস) শিশুটির মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ​নির্যাতনের শিকার শিশুটি কোনোমতে নিজ বাসায় ফিরে তার মাকে বিস্তারিত জানায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ​বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। চিংড়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অভিযুক্ত আসামি জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নির্মম। দুপুরের দিকে শিশুটি পাশের বাড়িতে টিভি দেখতে গেলে আসামি জয়ন্ত বিশ্বাস তার মুখ চেপে ধরে এই ঘৃণ্য অপরাধ ঘটায়। ভিকটিম বাসায় ফিরে তার মাকে জানালে পরিবার ও স্থানীয়রা আমাদের খবর দেয়। ​সংবাদ পাওয়া মাত্রই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হই। শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) ব্যবস্থা করা হচ্ছে। ​এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দ্রুত আদালতে চার্জশিট জমা দেবো যাতে আসামি কঠোরতম শাস্তি পায়।”

Share.
Exit mobile version