মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের শেয়ারবাজারে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ছুটির আগে শনিবার (২৩ মে) বিশেষ কর্মদিবস হিসেবে শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে। সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

ডিএসইর পক্ষ থেকে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী সংস্থাটির অফিস ও ট্রেডিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুসরণ করবে। সে অনুযায়ী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস ও লেনদেন স্বাভাবিক থাকবে। তবে সরকারি ছুটির কারণে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ডিএসইর অফিস ও ট্রেডিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও নিয়মিত সময়সূচিতে শেয়ারবাজারের কার্যক্রম শুরু হবে।

Share.
Exit mobile version