মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৭.৬৯ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৭.৩৩ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ৬.১২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ৫.৩০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৫.০২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৪.৯৮ শতাংশ এবং মুন্নু এগ্রো ৪.৪৬ শতাংশ বেড়েছে।

Share.
Exit mobile version