মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দেশের প্রধান পুঁজিবাজার Dhaka Stock Exchange–এ আজ (২৮ এপ্রিল) সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) দাঁড়িয়েছে ৫,৩২১.০৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ২০.৪৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস (DSES) বেড়ে দাঁড়িয়েছে ১,০৬১.১৭ পয়েন্টে, যা ৪.৫০ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। অপরদিকে ব্লু–চিপ সূচক ডিএস৩০ (DS30) বেড়ে ২,০২১.৪২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিনের তুলনায় ৩.৬৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেশি।
লেনদেনের চিত্রে দেখা যায়, এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ১ লাখ ২ হাজার ৮৭১টি লেনদেন সম্পন্ন হয়েছে। মোট ১৩ কোটি ৬১ লাখের বেশি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এতে লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪,৪৮৬ কোটি ৫৯ লাখ টাকা।বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময় পর্যন্ত ১৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৩৬টির দাম কমেছে এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে বাজারে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচিত কিছু খাতের শেয়ারে ক্রয়চাপ বৃদ্ধি পাওয়ায় সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায় বলে বিশ্লেষকদের ধারণা।

Share.
Exit mobile version