Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সর্বশেষ»ভৈরবে ট্রেন লাইনচ্যুত : ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে এক লাইন সচল

    ভৈরবে ট্রেন লাইনচ্যুত : ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে এক লাইন সচল

    Rashedকিশোরগঞ্জ প্রতিনিধিJanuary 27, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ১ নম্বর লাইনে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। তবে ২ নম্বর লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ হলে ১ নম্বর লাইনে আপ ও ডাউন উভয় দিকের ট্রেন চলাচল শুরু হয়।

    এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর এগোতেই ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে উভয় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

    লাইনচ্যুতের ঘটনায় আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

    ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার এগোনোর পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

    দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব না হলেও মঙ্গলবার সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

    ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, স্টেশনের ১ নম্বর লাইন স্বাভাবিক হয়েছে এবং এ লাইনে আপ ও ডাউন উভয় দিকেই ট্রেন চলাচল করে। তবে ২ নম্বর লাইনে এখনও কাজ চলমান থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    এ বিষয়ে সর্বশেষ জানতে ভৈরব রেলওয়ের স্টেশন মাস্টার মো. আবু ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    কিশোরগঞ্জ প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.