Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»লাইফস্টাইল»রাসায়নিক ছাড়াই ঘর থেকে তেলাপোকা দূর করবেন যেভাবে

    রাসায়নিক ছাড়াই ঘর থেকে তেলাপোকা দূর করবেন যেভাবে

    Rashedলাইফস্টাইল ডেস্কJanuary 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    তেলাপোকা কেবল অস্বস্তিকর নয়, এটি টাইফয়েড, কলেরার মতো মারাত্মক রোগের জীবাণুও বহন করে। তেলাপোকা মারার জন্য যেসব স্প্রে বা রাসায়নিক বাজারে পাওয়া যায় তা অনেক সময় শিশু বা পোষা প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে জানলে অবাক হবেন, আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদানের মাধ্যমেই ঘরকে চিরতরে তেলাপোকা মুক্ত করা সম্ভব।

    ১. বেকিং সোডা ও চিনির মিশ্রণ

    এটি তেলাপোকা তাড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি। সমপরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে ঘরের কোণায়, আলমারির নিচে বা যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হবে এবং বেকিং সোডা তাদের শরীরের ভেতরে গিয়ে তাদের ধ্বংস করবে।

    ২. বোরিক অ্যাসিড ও আটার মন্ড

    বোরিক অ্যাসিড প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত। সামান্য আটা বা ময়দা, চিনি এবং বোরিক অ্যাসিড গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করুন। এই গোল্লাগুলো রান্নাঘরের ড্রেন বা অন্ধকার কোণে রেখে দিন। মনে রাখবেন, এটি যেন শিশু বা পোষ্যদের হাতের নাগালে না থাকে।

    ৩. তেজপাতা ও লবঙ্গের গন্ধ

    তেলাপোকা তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিলে এর গন্ধে তেলাপোকা ঘর ছাড়ে। এছাড়া যেখানে তেলাপোকার আনাগোনা বেশি, সেখানে লবঙ্গ রেখে দিতে পারেন। লবঙ্গের কড়া গন্ধ আরশোলা তাড়াতে ম্যাজিকের মতো কাজ করে।

    ৪. গোলমরিচ, পেঁয়াজ ও রসুনের স্প্রে

    এক লিটার পানিতে একটি পেঁয়াজ বাটা, একটি রসুন বাটা এবং এক চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ রেখে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরুন। এই পানি ঘরের কোণে বা তেলাপোকার বাসায় স্প্রে করলে তারা দ্রুত পালানোর পথ খুঁজবে।

    ৫. অ্যাসেনশিয়াল অয়েল (পিপারমিন্ট)

    পিপারমিন্ট অয়েল বা পুদিনা তেলের গন্ধ তেলাপোকার জন্য অত্যন্ত বিষাক্ত। এক কাপ পানিতে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে তৈরি করুন। এটি কেবল তেলাপোকা তাড়াবে না, আপনার ঘরকে সুগন্ধে ভরিয়ে তুলবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    লাইফস্টাইল ডেস্ক

    Related Posts

    বর্ষাকালে যেসব শাক চাষ করবেন

    July 4, 2026

    ঝামেলাহীন ভ্রমণের কৌশল

    June 9, 2026

    মুখে দুর্গন্ধ? দূর করার ৮টি সহজ ও কার্যকর উপায়

    May 5, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.