Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক উৎস থেকে ৩ কোটি ৭৫ লাখ লিটার এবং স্থানীয়ভাবে এক কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার। একই সঙ্গে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। ভোজ্যতেল কিনতে ৬৪২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে। ডাল কিনতে ব্যয় হবে ৭২ কোটি ২০ লাখ টাকা। এই তেল ও ডাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)- এর মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাইজেরিয়া থেকে…

Read More

রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলা হয়, জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে। পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। এই অব্যাহতি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব।’জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি…

Read More

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ১০ দিনের মধ্যে চার দফায় বাংলাদেশ ও ভারত একে অপরের কূটনীতিককে তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানাল। এদিন টানা চতুর্থ দিনের মতো দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলমান থাকে। দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ। ওই বৈঠকে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি দেওয়ার ঘটনা এবং ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরের ঘটনায় ভারতের কাছে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিট সড়কে সংবর্ধনা দিতে সমাবেশের আয়োজন করছে বিএনপি। ইতিমধ্যে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছে সংবর্ধনা মঞ্চ। বুধবার ২৪ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিটে গণ সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। গণ সংবর্ধনা অনুষ্ঠানের জন্য গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক টিম। জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল। ভাড়া করা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো। এছাড়াও বুকিং দেয়া হয়েছে দেশের সাতটি রুটের বিশেষ ট্রেন। বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে…

Read More

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Read More

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান। বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে এখন পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।  ইতোমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। ইসি’র ওয়েবসাইটে আজ বুধবার সকাল ১১টার তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ…

Read More

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর টুলা অঞ্চলের বাণিজ্যিক এলাকায় আগুন ধরে গেছে। বুধবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর দেননি। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টেলিগ্রামে জানিয়েছে, রাজধানীতে চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটিতে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট রাতভর ১৭২টি ইউক্রেনীয়…

Read More

সিরাজগঞ্জের তাড়াশে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার। বেলা ১১টায় বিষয়টি তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিয়মিত তাপমাত্রার রেকর্ড করছি৷ সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে৷ তীব্র শীত ও কুয়াশায় সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও এখনো সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে এবং বাতাসের…

Read More