Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় এক হিন্দু দেবতার মূর্তি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একইসঙ্গে এই ঘটনাটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে কড়া নিন্দাও জানিয়েছে দেশটি। চলমান থাই–কম্বোডিয়া সীমান্ত সংঘাতের মধ্যে মূর্তি ভেঙে ফেলার এই ঘটনা ঘটে। নয়াদিল্লি বলেছে, এমন কাজ বিশ্বের কোটি ভক্তের অনুভূতিতে আঘাত করে, এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। একইসঙ্গে দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বানও জানিয়েছে ভারত। খবর এনডিটিভি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে নির্মিত এক হিন্দু ধর্মীয় দেবতার মূর্তি ধ্বংসের খবর আমরা দেখেছি। এটি এমন এক এলাকায় ছিল, যা নিয়ে বর্তমানে থাই–কম্বোডিয়া সীমান্ত বিরোধ চলছে’। তিনি বলেন, এই অঞ্চলের…
নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। ফলে যানবাহন সংকটে শহরের সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল, খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ পথচারীদের এই পথে হেঁটে যেতে দেখা গেছে। অনেকে চেষ্টা করছেন বাইক ভাড়া করে…
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান ইতোমধ্যেই পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাস্তার দুই পাশে মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকেই। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান ঠিক উইন্ডশিল্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। ঢাকায় পা রেখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছেন বেশ কিছুক্ষণ। তবে এরপর এবার তারেক রহমান যাত্রা শুরু করেছেন পূর্বাচলের ৩০০ ফিটের উদ্দেশে। সেখানে তাকে সংবর্ধনা দিতে ইতোমধ্যেই হাজির হয়েছেন লাখো সমর্থক। যুক্তরাজ্যে থাকাকালে তারেক রহমানের আদরের পোষা…
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এসময় প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি। তার এ স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার পালা শেষ হয়েছে বিএনপির কোটি কোটি নেতাকর্মী ও ভক্ত-সমর্থকের। তার এ প্রত্যাবর্তন নেতাকর্মীদের প্রতীক্ষার অবসানই শুধু নয়, বিএনপির রাজনীতির নতুন পথেরও সূচনা। আগামীর সংকল্পেরও বার্তা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ…
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনার আওতায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে তার চলাচলের সম্ভাব্য রুট ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান…
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। এরপর বাসে ওঠেন তিনি। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ…
ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট…
নেপালের পাহাড়ি এলাকায় শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে তার ও অভিনেতা আরশ খানের একটি রোমান্টিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ছবিটি প্রকাশের পর ভক্ত ও সহকর্মীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ দুজনকে সম্পর্কে জড়িয়েছেন বলে অভিনন্দন জানিয়েছেন। কেউ নতুন জীবনের জন্য সুনেরাহকে শুভকামনা জানাচ্ছেন। আবার কেউ লিখেছেন, ‘নাটকের দৃশ্য’। সুনেরাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি এখন মাইনাস ডিগ্রি তাপমাত্রায় কাঁপছি। এখানে মাইনাস ডিগ্রিতে কাজ করতে হচ্ছে। মেকআপ নেয়ার সময়ও কাঁপুনি থামে না। এত শীত আগে জানলে শুটিংয়ে আসতাম কিনা, জানি না।’ শুটিংয়ের কারণে ছবিটি পোস্ট হওয়ার পর বিভিন্ন…
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে’। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক গণমাধ্যমকর্মী প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইন প্রণেতা চিঠি দিয়েছেন; এ বিষয়ে আপনার মন্তব্য কি? এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই চিঠি আমি অন্তত দেখিনি, আমি এই বিষয়ে জানি না,…