Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: প্রেস বিজ্ঞপ্তি
সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মত শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। পরে ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা; এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা। গুলিতে প্রাণ…
দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষনেতারা। তার নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া কঠোর নিরাপত্তা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোন নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।
নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) শেয়ার লেনদেন স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশি বৃহৎ ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে লন্ডনের স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সম্প্রতি লন্ডন এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এতে কোম্পানির শেয়ার লেনদেনের জন্য প্রাপ্ত গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে…
তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে রোববার অতিরিক্ত ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৯ ডিসেম্বর) মূল্যমানের বিপরীতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে এ ডলার কেনা হয়েছে। এক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। রোববার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু ডিসেম্বর মাসেই মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৯২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) মোট ক্রয়ের পরিমাণ হয়েছে ৩০৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার, যা প্রায় তিন বিলিয়ন ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র…
সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। মাহবুবুল আলম বলেন, চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার খবর পাওয়া গেছে।…
জামায়াতে ইসলামীসহ ৮ দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্নই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।
টাঙ্গাইলের মধুপুরে এক নববধূ গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মধুপুরে সিলিং ফ্যানের সাথে ঝুলে নববধূর আত্মহত্যা করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় উপজেলার চাপড়ী বাজার সংলগ্ন কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতীল গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী সোমাইয়া খাতুন দড়িহাতীল গ্রামের মনসুর আলীর ছেলে রাসেল মিয়ার স্ত্রী। জানা যায়,পাশের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর(হামকুড়া) গ্রামের চান মিয়ার মেয়ে সোমাইয়ার সাথে গত কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রাসেল মিয়ার সাথে স্ত্রী সোমাইয়ার সাথে কলহ লেগেই থাকতো। নিয়মিত এ কলহের এক পর্যায়ে ২৭ ডিসেম্বর রাসেল ও তার বাবা দুজনেই বাজারে দোকানে চলে আসলে সন্ধ্যায় বাড়ী ফাঁকা থাকায় সে…
কক্সবাজারের চকরিয়া উপজেলা মাতামুহুরী নদীতে স্থাপিত পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যাম দুটি অবশেষে ফুলানো শেষে সচল করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা রামপুর ও কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা পয়েন্টের রাবার ড্যাম দুটি সচল হওয়ায় এখন নদীতে মিঠাপানির প্রবাহ আটকানো শুরু হয়েছে। রাবার ড্যাম দুটি ফুলানোর কাজ শেষ হওয়ায় এখন নদীর উজান থেকে নেমে আসা মিঠাপানির প্রবাহ বেড়েছে। রাবার ড্যাম দুটি যথাসময়ে ফুলানোর মাধ্যমে সচল করার ফলে মাতামুহুরী নদীতে মিঠাপানির সেচ সুবিধা নিশ্চিত হয়েছে। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৬০ হাজার একর জমিতে চলতি মৌসুমে শুরু হতে যাওয়া বোরো ধান ও রকমারি সবজি চাষাবাদ নিয়ে স্থানীয় কৃষকদের উদ্বেগ আতঙ্ক কেটে…
বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ঝিনাইদহ-৪ আসনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। তিনি আরও বলেন, এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমি আপনাদের জানালাম। সেই…