Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ১»রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়

    রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয়

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কFebruary 19, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রমজানে ডায়াবেটিস রোগীদের রোজা রাখা নিয়ে নানা প্রশ্ন ও সংশয় দেখা দেয়। এসব প্রশ্নের সহজ ও ব্যবহারিক উত্তর নিয়ে একটি সচেতনতামূলক নোট প্রকাশ করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মারুফ রায়হান খান। তিনি বলেন, যথাযথ প্রস্তুতি ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে অধিকাংশ ডায়াবেটিস রোগীই নিরাপদে রোজা রাখতে পারেন।

    রোজা রাখতে পারবেন কারা, কারা পারবেন না
    ডা. মারুফ রায়হান খান জানান, রোজা শুরুর আগে অবশ্যই চিকিৎসকের মাধ্যমে প্রাক-রমাদান মূল্যায়ন করানো প্রয়োজন। রোগীর ডায়াবেটিসের নিয়ন্ত্রণ, পূর্বের জটিলতা, রক্তচাপ, রক্তে চর্বির মাত্রা, অন্যান্য রোগ বিবেচনায় চিকিৎসক সিদ্ধান্ত দেন তিনি রোজা রাখতে পারবেন কি না।

    যাদের ডায়াবেটিস একেবারেই নিয়ন্ত্রণে নেই, বারবার হাইপোগ্লাইসেমিয়া হয়, সম্প্রতি ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়েছে, অঙ্গ বিকলতা (হার্ট, কিডনি বা লিভার), গুরুতর রেটিনোপ্যাথি, স্নায়ু বা বড় রক্তনালির জটিলতা, সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা স্ট্রোক, তীব্র সংক্রমণ, ক্যানসারের জটিল অবস্থা, অনিয়ন্ত্রিত মৃগীরোগ, মারাত্মক মানসিক সমস্যা, গর্ভাবস্থা বা দুগ্ধদানকাল—এমন রোগীদের রোজা না রাখাই শ্রেয় বলে তিনি উল্লেখ করেন।

    রোজার সম্ভাব্য উপকারিতা
    ডা. মারুফ বলেন, ডায়াবেটিস রোগীদের জন্য রোজার কিছু উপকারও রয়েছে। যেমন—
    বিপাকীয় কার্যক্রমের উন্নতি।
    অতিরিক্ত ওজন হ্রাস।
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা।
    রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হওয়া।
    নিয়মানুবর্তিতার চর্চা, যা ডায়াবেটিস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

    ঝুঁকি ও সতর্কতা
    রোজায় ডায়াবেটিস রোগীদের প্রধান ঝুঁকি হলো রক্তে গ্লুকোজ কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া), বেড়ে যাওয়া (হাইপারগ্লাইসেমিয়া), পানিশূন্যতা ও ওজনের তারতম্য। তিনি সতর্ক করে বলেন, হাইপোগ্লাইসেমিয়া মারাত্মক আকার ধারণ করতে পারে এবং রোগী কোমায়ও চলে যেতে পারেন।

    অতিরিক্ত ঘাম, হাত-পা কাঁপা, বুক ধড়ফড়, অতিরিক্ত ক্ষুধা, ঝিমুনি, কথা জড়িয়ে যাওয়া, মাথাঘোরা ইত্যাদি লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে চিনি মিশ্রিত পানি বা শর্করাযুক্ত খাবার গ্রহণ করতে হবে—ইফতারের অল্প সময় আগে হলেও।

    কখন অবশ্যই রোজা ভাঙতে হবে
    রক্তে গ্লুকোজের মাত্রা ৩.৯ মিলিমোল/লিটারের নিচে নেমে গেলে বা ১৬.৬ মিলিমোল/লিটারের বেশি হলে অবিলম্বে রোজা ভেঙে ফেলতে হবে বলে জানান ডা. মারুফ রায়হান খান। রোজা রেখে রক্তে গ্লুকোজ পরীক্ষা করাতে শরিয়াহগত কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

    খাদ্যাভ্যাস ও জীবনযাপন
    রমজানে আগের মতোই স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেন তিনি। সেহরিতে ধীরে হজম হয় এমন শর্করা, ভাত-রুটি, ডাল, সবজি, মাছ-মাংস, ডিম, দুধ ও ফল খাওয়ার কথা বলেন। ইফতারে অতিরিক্ত মিষ্টি ও চর্বিযুক্ত খাবার পরিহার এবং পর্যাপ্ত পানি পান করার ওপর জোর দেন তিনি। সেহরি দেরিতে এবং ইফতার তাড়াতাড়ি করার ধর্মীয় নির্দেশনাও হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে কার্যকর বলে তিনি উল্লেখ করেন।

    ওষুধ ও ইনসুলিন ব্যবস্থাপনা
    ডা. মারুফ বলেন, ওষুধ ও ইনসুলিনের ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে। সাধারণভাবে কিছু ওষুধের সময়সূচি ইফতার ও সেহরির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়। দুবেলা ইনসুলিন গ্রহণকারীরা সকালের ডোজ ইফতারের আগে এবং রাতের ডোজের অর্ধেক সেহরিতে নিতে পারেন—তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

    রোগীদের প্রতি বার্তা
    ডা. মারুফ রায়হান বলেন, শারীরিকভাবে সক্ষম হলে ডায়াবেটিস রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারেন। তবে গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে রোজা রাখতে না পারলে মন খারাপের কারণ নেই। পরবর্তীতে কাজা আদায়ের সুযোগ রয়েছে। রমাদানকে সুস্থতা, সংযম ও আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করে সচেতনভাবে রোজা পালনের আহ্বান জানান এই চিকিৎসক।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.