Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। ট্রাম্প প্রশাসনের আরোপিত ‘পাল্টা শুল্ক’ হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে। সম্ভাব্য চুক্তিতে মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি বোয়িং বিমান কেনা ও জ্বালানি খাতে আমদানির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এ ব্যাপারে চুক্তির খসড়া এবং ৯ ফেব্রুয়ারি তা স্বাক্ষর করার জন্য অনুমোদন চেয়ে আমরা সামারি পাঠিয়েছি। এটি অনুমোদিত হয়ে এলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। প্রসঙ্গত, বাংলাদেশের পণ্যের…

Read More

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো সবার জন্য কালচারাল স্পেস উন্মুক্ত করা। একটি রিপাবলিকে ভিন্ন মত ও ভিন্ন বিশ্বাসের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভিন্নমতকে শত্রুতা হিসেবে দেখার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফারুকী বলেন, আমাদের কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, আবার কিছু ক্ষেত্রে সফলতাও আছে। আমরা কী করতে চেয়েছি বা কতটা পেরেছি— তা ইতিহাসই একদিন বিচার করবে। সাংস্কৃতিকভাবে আমরা যে প্রচেষ্টাটা করেছি, তা হলো পরিচয়ের ভিত্তিতে বিভাজন না করে সবাইকে এক…

Read More

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।’ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতি রয়েছে। তাদের প্রস্তুতি মতো কাজ এগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে…

Read More

ওয়াশিংটন ও তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে ইরানে বারবার হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হস্তক্ষেপের হুমকির পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‌‌‘‘(ট্রাম্প) নিয়মিতই বলেন যে, তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি…

Read More

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছেন। বিশেষ করে ভোটার মাইগ্রেশন, আইনশৃঙ্খলা বাহিনীতে বিভিন্ন সংস্থার অন্তর্ভুক্তি এবং তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠন নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকে বসেন তারা। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বৈঠকে অংশ নিয়েছেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। আইনশৃঙ্খলা রক্ষায় অপ্রাসঙ্গিক সংস্থার অন্তর্ভুক্তি নজরুল ইসলাম খান…

Read More

একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোটি টাকানতুন বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ নিজেদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত একমাসে সর্বোচ্চ লেনদেন। যাত্রা শুরুর সাত বছরের মধ্যেই নগদ বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে। এ সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেন—দুটিই উল্লেখযোগ্য হারে বেড়েছে। রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্স বা প্রবাসী আয় থেকে। লেনদেনে নতুন মাইলফলক অর্জনের ফলে নগদের…

Read More

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে বিকেল পৌনে ৪টায় তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে এনে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম। গত ৮ জানুয়ারি ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর…

Read More

ড্যাফোডিল গ্রুপে পরিচালক হিসেবে নিযুক্ত হলেন সামিহা খান। সম্প্রতি ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। গত পাঁচ বছরে তাঁর অসাধারণ পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শীর্ষ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সামিহা খানের হাতে তিনটি বিশেষ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তুলে দেওয়া হয়। ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মুহাম্মদ নুরুজ্জামান তার হাতে পরিচালক পদের নিয়োগপত্র তুলে দেন। এছাড়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম.আর কবির তাঁর নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জন্য একটি প্রশংসাপত্র এবং প্রতিষ্ঠান গঠনের দর্শনে অবদানের জন্য আরও একটি প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। ২০২১ সালে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে…

Read More

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। যুদ্ধের ময়দানে তার একটি বিশেষ লুক নিয়ে নেটিজেনরা হাসাহাসি ও ট্রল করে। এবার সেই বিতর্কের কড়া জবাব দিয়েছেন এই অভিনেতা।  অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খান শহীদ কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। টিজারের একটি দৃশ্যে দেখা যায়, শত্রুপক্ষ যখন আক্রমণের জন্য প্রস্তুত, তখন হাতে একটি কাঠের গুঁড়ি নিয়ে স্মিত হাসছেন সালমান। নেটিজেনদের একাংশ এই অভিব্যক্তিকে ‘রোম্যান্টিক’ বলে আখ্যা দেন। তাদের দাবি, যুদ্ধের এমন ভয়াবহ…

Read More

যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার (৩০ জানুয়ারি) এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়। এরমধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন। এপস্টেইন বলেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার…

Read More