Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»ফুলবাড়ীর গ্রামগুলোতে ঘুরছে সম্ভাবনা ও অর্থনীতির চাকা

    লিচুর লাল আভায় সমৃদ্ধির হাসি
    ফুলবাড়ীর গ্রামগুলোতে ঘুরছে সম্ভাবনা ও অর্থনীতির চাকা

    Reduanul Hoqueকংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর)June 15, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম এখন লিচু। একসময় যেখানে কৃষকদের প্রধান ভরসা ছিল ধান, পাট, ভুট্টা, গম ও মাছ চাষ, সেখানে বর্তমানে বাণিজ্যিক লিচু চাষ হয়ে উঠেছে লাভজনক আয়ের অন্যতম উৎস। লিচুর বাগানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মৌসুমি কর্মসংস্থান, বেড়েছে কৃষকের আয় এবং প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গ্রামীণ অর্থনীতিতে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করলেই চোখে পড়ে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা লিচুর সমাহার। বিশেষ করে ৭ নম্বর শিবনগর ইউনিয়নের সমশেরনগর, দরগাপাড়া ও কয়রাকৈল গ্রাম এখন পরিচিতি পেয়েছে ‘লিচু গ্রাম’ হিসেবে। মৌসুমজুড়ে এসব এলাকায় লিচু সংগ্রহ, বাছাই, পরিবহন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে চলছে ব্যাপক কর্মব্যস্ততা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই দশক আগে শখের বশে বাড়ির আঙিনায় লাগানো কয়েকটি লিচু গাছ থেকেই শুরু হয়েছিল এ যাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে লাভজনক হওয়ায় অনেকেই বাণিজ্যিকভাবে লিচু বাগান গড়ে তোলেন। বর্তমানে শতাধিক পরিবার সরাসরি লিচু চাষ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। এ বছর অনুকূল আবহাওয়ার কারণে বাগানগুলোতে আশানুরূপ ফলন হয়েছে। বেদানা, চায়না-৩ ও বোম্বাই জাতের লিচু আকারে বড়, স্বাদে মিষ্টি এবং রাসায়নিকমুক্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা বেড়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা সরাসরি বাগানে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। সমশেরনগরের লিচু চাষি সুবাস চন্দ্র রায় জানান, তার চারটি বাগানে প্রায় ৪০০টি লিচু গাছ রয়েছে। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় তিনি সন্তুষ্ট। প্রতি হাজার লিচু প্রায় সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। দাম কিছুটা কম হলেও উৎপাদন বেশি হওয়ায় লাভের পরিমাণ সন্তোষজনক বলে জানান তিনি। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান দরগাপাড়ার পরেশ রায় এবং কয়রাকৈল এলাকার বেবী চৌধুরী ও বাপ্পি চৌধুরী। তাদের মতে, গত মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে এবারের ফলন বড় ভূমিকা রাখবে। তবে কৃষি বিভাগের আরও নিবিড় সহায়তা এবং সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা হলে লিচু চাষ আরও সম্প্রসারণ সম্ভব। শুধু বাগান মালিকরাই নন, লিচু মৌসুমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে গ্রামের অসংখ্য নারী-পুরুষের জন্যও। লিচু সংগ্রহ, বাছাই ও সরবরাহের কাজে প্রতিদিন কাজ করছেন অনেক শ্রমিক। নারী শ্রমিক মিনতি বালা ও বিমলা রানী জানান, মৌসুমে নিয়মিত কাজের সুযোগ পাওয়ায় তারা প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় করতে পারছেন। অন্যদিকে পুরুষ শ্রমিক সুকদেব চন্দ্র রায় ও ভদ্র চন্দ্র রায় বলেন, লিচু মৌসুমে শুধু ফুলবাড়ীতেই নয়, দেশের বিভিন্ন এলাকায় গিয়েও কাজের সুযোগ তৈরি হয়। ফলে এ সময় গ্রামের শতাধিক মানুষের আয়-রোজগারের পথ খুলে যায়। লিচুর বাগান এখন শুধু অর্থনীতির চালিকাশক্তিই নয়, হয়ে উঠেছে দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্র। দরগাপাড়ার একটি বাগান ঘুরতে আসা রাকিব হাসান বলেন, সারিবদ্ধ লিচু গাছ আর থোকায় থোকায় ঝুলে থাকা লাল লিচুর দৃশ্য মনোমুগ্ধকর। পরিবারের জন্য তিনি বাগান থেকেই লিচু কিনেছেন এবং এর স্বাদ ও মানে সন্তুষ্ট। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, ফুলবাড়ীতে বর্তমানে ৬৮ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ দশমিক ৭১ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে লিচু চাষ সম্প্রসারণ, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং সহজ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ফুলবাড়ীর লিচু দেশের অন্যতম সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে প্রতিষ্ঠা পাবে। আর সেই সঙ্গে আরও শক্তিশালী হবে এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতির ভিত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর)

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.