Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সকক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের

    কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সকক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের

    Reduanul Hoqueআতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রামJune 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল করে নতুনভাবে নকশা প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস, আলমগীর হোসেনসহ অনেকে।
    বক্তারা অভিযোগ করেন, বাইপাস সড়কের স্থান নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণের নিয়ম থাকলেও সড়ক ও জনপথ বিভাগ তা উপেক্ষা করে গোপনে প্রস্তাবনা পাঠিয়েছে। তারা দাবি করেন, বিগত সময়ে একটি সিন্ডিকেট সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে সম্ভাব্য বাইপাস রুট ধরে বিভিন্ন স্থানে জমি কিনে নিম্নমানের অবৈধ স্থাপনা নির্মাণ করে অর্থলোপাটের পায়তারা করছে।
    বক্তারা আরও বলেন, এসব স্থাপনার সঙ্গে কোনো সড়ক সংযোগ না থাকলেও পরিকল্পিতভাবে বাইপাস সড়ককে ওইসব স্থাপনার পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা পায়। এতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
    তারা উল্লেখ করেন, সাধারণত বাইপাস সড়কের সংযোগস্থল বাজার থেকে দূরে রাখা হলেও উলিপুরের আমিন মোড় সংযোগটি বাজারের খুব কাছাকাছি নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। ওই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট এবং প্রায় ৭০টির বেশি বসতবাড়ি রয়েছে।
    বক্তাদের দাবি, সামান্য নকশা পরিবর্তনের মাধ্যমে এ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও সংশ্লিষ্ট সিন্ডিকেটের কারণে তা করা হচ্ছে না। তারা দ্রুত তদন্ত করে জনস্বার্থে নতুন নকশা প্রণয়নের আহ্বান জানান।
    এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান বক্তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.