Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

    ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJune 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরো দুই শিশু আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ ভোর পৌনে  চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার বাকড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রাকিব হোসেন, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার এবং ভাই আরিফ হোসেন। নিহত অপরজন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন। সে মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের পুত্র।

    এ ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বজনেরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন রাকিব হোসেন। গতরাতে তিনি দেশে ফিরলে স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়। উদ্ধারকারীরা জানান, দ্রুতগতির কারণে প্রাইভেটকারটি ট্রাকের মধ্যে ঢুকে পড়ে। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই শিশু ও রকিব হোসেনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাকিব হোসেন মারা যান।

    মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক এম এম মুমতাছির মাহমুদ  জানান, ভোরের দিকে ঢাকা থেকে যশোরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনা স্থলেই দুই নারী এবং দুই পুরুষ মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরো এক ব্যক্তিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। প্রাইভেটকারে থাকা দুই শিশু সামান্য আহত হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.