Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হুয়ারান টেক্স

    July 18, 2026

    বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

    July 18, 2026

    তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে রাশিয়ার মানুষ

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত

    টিআইবি নির্বাহী পরিচালক
    দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত

    Rashedনিজস্ব প্রতিবেদকMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতার বিষয়ে সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত, এ বিষয়টি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।

    বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নেও প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত যে অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নিয়ে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ ও সংশ্লিষ্ট ডকুমেন্ট সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে তিনি প্রায় শতভাগ একমত। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।

    টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর সম্মেলনটি হবে ডমিনিকান রিপাবলিকে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশে, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়ায় এ আয়োজন হয়েছে।

    তিনি বলেন, আমরা মনে করি ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের জন্য এটি উপযুক্ত সময়। এ বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ এই সম্মেলন আয়োজনের চেষ্টা করবে।

    তিনি আরও বলেন, এর মাধ্যমে দেশবাসী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এই বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস পালিত

    July 18, 2026

    চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

    July 18, 2026

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.