Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»ভৈরবে দুই দম্পতির মধ্যে মারধর ও টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

    ভৈরবে দুই দম্পতির মধ্যে মারধর ও টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

    Reduanul Hoqueভৈরব প্রতিনিধিApril 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    কিশোরগঞ্জের ভৈরবে আলোকিত সমবায়ী সমিতির সভাপতি মাসুদ আলম দম্পতি ও স্টেডিয়াম পাড়ার সুলেমান দম্পতির মধ্যে মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগসহ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। আজ ১৮ এপ্রিল, শনিবার বেলা ১১টায় পৌর শহরের গাছতলাঘাটের কলেজ পাড়া এলাকায় আলোকিত সমবায় সমিতির কার্যালয়ে মাসুদ আলম দম্পতি সংবাদ সম্মেলন করেন এবং দুপুর আড়াইটায় কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সুলেমান মিয়া দম্পতি।
    আলোকিত সমবায়ী সমিতির সভাপতি মাসুদ আলম ও তাঁর স্ত্রী রিতা আক্তার অভিযোগ করেন, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাসুদ আলম ও রিতা আক্তার সমিতির গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্টেডিয়াম এলাকার টাওয়ারের মোড়ে অভিযুক্ত সুলেমান মিয়া (৩২)সহ কয়েকজন যুবক এই দম্পতিকে ইভটিজিং করেন বলে অভিযোগ করেন। ভুক্তভোগী রিতা আক্তার এই ঘটনার প্রতিবাদ করায় যুবকরা ওই দম্পতিকে মারধর, শ্লীলতাহানিসহ নগদ টাকার ব্যাগ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলে জানান তারা। এ ঘটনায় মাসুদ আলম বাদী হয়ে ঘটনার দিন রাতেই ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন।
    মাসুদ আলম আরও অভিযোগ করেন, কয়েকদিন আগে সুলেমানসহ কিছু যুবক তাঁর এক দূরসম্পর্কের আত্মীয়কে জিম্মি করে ৫০ হাজার টাকা দাবি করায় তিনি এর প্রতিবাদ করেন। এ কারণে প্রতিপক্ষ তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এই দম্পতি। অপরদিকে সকল অভিযোগ অস্বীকার করে উল্টো মাসুদ আলম দম্পতির বিরুদ্ধে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার পাল্টা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন সুলেমান মিয়া দম্পতি।
    সুলেমান মিয়া অভিযোগ করেন, ১৭ এপ্রিল শুক্রবার রাত ২টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ মাসুদ আলমসহ ৮-১০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ইমা বেগম এবং তাদের ৪ বছরের শিশুকন্যা ও আড়াই বছরের পুত্রশিশুকে আহত করা হয়। তাছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ২ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। সুলেমানের স্ত্রী ইমা বেগম জানান, ওই দিন রাতে তাদের বাড়িতে হামলার সময় তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। তার দুই শিশুসন্তানও হামলা থেকে রেহাই পায়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন ইমা বেগম দম্পতি।  এই ঘটনায় ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, দুই পক্ষই অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ভৈরব প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.