Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»হাঙ্গেরিতে ১৬ বছর পর ক্ষমতা হারালেন ট্রাম্প-ঘনিষ্ঠ অর্বান

    হাঙ্গেরিতে ১৬ বছর পর ক্ষমতা হারালেন ট্রাম্প-ঘনিষ্ঠ অর্বান

    Rashedআন্তর্জাতিক ডেস্কApril 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    হাঙ্গেরির জাতীয় নির্বাচনে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। এর মাধ্যমে ইউরোপের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত এই দেশটিতে অবসান হচ্ছে অর্বানের ১৬ বছরের শাসনামল।

    রোববার হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিটার ম্যাগিয়ারের কাছে পরাজিত হয়েছেন অর্বান।

    হাঙ্গেরির জাতীয়তাবাদী রাজনৈতিক দল ফিডেজ পার্টির প্রার্থী ছিলেন অর্বান; আর ম্যাগিয়ার ছিলেন ইউরোপীয় ইউনিয়নপন্থি রাজনৈতিক দল তিসজা পার্টির প্রার্থী।

    ১৯৬৩ সালে রাজধানী বুদাপেস্টের পশ্চিমাঞ্চলে একটি গ্রামে জন্ম নেওয়া অর্বান পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। পরে দেশে ফিরে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি, পাশাপাশি ফুটবলও খেলতেন। এক সময় রাজনীতিতেও যোগ দেন অর্বান।

    তিনি যখন রাজনীতিতে আসেন, সে সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শীতল যুদ্ধ চলছিল। ব্যাপকমাত্রায় কমিউনিস্টবিরোধী হওয়ায় রাজনৈতিক জীবনের শুরু থেকেই হাঙ্গেরির মার্কিন লবির রাজনীতিবিদ ছিলেন তিনি।

    ১৯৯৮ সালের প্রথমবারের মতো হাঙ্গেরির প্রধানমন্ত্রী হন অর্বান। সেসময় তার বয়স ছিল মাত্র ৩৫ বছর। তার প্রথম মেয়াদের প্রধানমন্ত্রিত্বের সময়েই যুক্তরাষ্ট্রের নেৃতত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় হাঙ্গেরি।

    তবে এই সাফল্য সত্ত্বেও ২০০২ সালের নির্বাচনে পরাজিত হন অর্বান। টানা আট বছর বিরোধী দলে থাকার পর ২০১০ সালের নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন তিনি। তারপর থেকে গতকালের আগ পর্যন্ত টানা ১৬ বছর হাঙ্গেরির সরকারপ্রধান পদে ছিলেন অর্বান।

    ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা:

    ভিক্টর অর্বান অভিবাসনবিরোধী নীতির কট্টর সমর্থক। মুসলিমদের প্রতি তার মনোভাবও বিরূপ। ২০১৫ সালে মধ্যপ্রাচ্য থেকে যখন জোয়ারের মতো মুসলিম অভিবাসীরা ইউরোপে আসতে শুরু করেছিল, সে সময় ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল যে ইইউ জোটের সব রাষ্ট্রকে বাধ্যতামূলক অভিবাসীদের গ্রহণ করতে হবে। কোন রাষ্ট্র কতসংখ্যক অভিবাসী গ্রহণ করবে— তার কোটাও নির্দিষ্ট করেছিল ইইউ।

    সে সময় ইইউ’র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন অর্বান। এই সূত্রেই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এখনও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্ক বজায় আছে।

    ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের অন্যতমী শীর্ষ রাজনীতিবিদ ও সংসদীয় নেতা ম্যারিন লা পেন এবং জার্মানির নেত্রী অ্যালিস ওয়েইডেলের সঙ্গেও সুসম্পর্ক আছে অর্বানের। এরা প্রত্যেকেই কট্টরপন্থি এবং ব্যাপকভাবে অভিবাসনবিরোধী।

    অর্বানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেভাবে কখনও প্রকাশ্যে দেখা না গেলেও অনেকে তাকে পুতিনের সমর্থক মনে করেন। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিনি ইউক্রেনের বিরুদ্ধে ছিলেন। ইউক্রেনের জন্য বরাদ্দ ইইউ’র অনেক অনুদান আটকে দিয়েছেন অর্বান।

    পরাজয়ের কারণ:

    রাজনীতি বিশ্লেষকদের মতে, অর্বানের পরাজয়ের প্রধান কারণ হাঙ্গেরির অর্থনৈতিক দুরাবস্থা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর হাঙ্গেরি মূল্যস্ফীতি শুরু হয় এবং বর্তমানে সেই মূল্যস্ফীতি তীব্র রূপ নিয়েছে। হাঙ্গেরি জনগণের জীবনযাত্রাও দিন দিন কষ্টকর হয়ে উঠছে, কারণ মজুরি-বেতন বাড়াতে ব্যর্থ হয়েছেন তিনি। হাঙ্গেরিতে মজুরি-বেতন ইইউভুক্ত ২৭টি দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন।

    হাঙ্গেরির তরুণ প্রজন্ম তাই এবার অর্বানকে ভোট দেয়নি। তরুণদের কাছে যে অজনপ্রিয় হয়ে পড়েছেন, তা নিজেও বুঝতে পেরেছেন তিনি। নির্বাচনের ফলাফল জানানোর পর এক প্রতিক্রিয়ায় হাঙ্গেরির সাবেক  িএই প্রধানমন্ত্রী বলেছেন, “আমি জানি যে তরুণ প্রজন্ম তাদের অভিভাবদের বিপক্ষে গেছে। এটা ভবিষ্যতে দেশে রাজনৈতিক সমস্যা তৈরি করতে পারে।”

    সূত্র : রয়টার্স

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.