Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

    Reduanul Hoqueমোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরাApril 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শহরের আমতলা গণমুখী মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গণভোটে দেশের বিপুল জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের মতামত স্পষ্ট করেছে। এই গণরায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।”
    তিনি বলেন, “এটি কোনো দয়া-দাক্ষিণ্য নয়, বরং জনগণের ন্যায্য অধিকার। জনগণের প্রত্যাশাকে অস্বীকার করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।”
    জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের লক্ষ্যেই জুলাই সনদ প্রণীত হয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই সনদ তৈরি এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে তা অনুমোদিত হয়েছে। নির্বাচনের ফল নিজেদের অনুকূলে এলে তা মেনে নেওয়া হবে, আর গণভোটের ফল উপেক্ষা করা হবে—এ ধরনের দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয়।”
    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের মানুষ আর কোনো সংঘাত চায় না। তবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।”
    সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বিএনপি সরকারের বিভিন্ন জনস্বার্থবিরোধী পদক্ষেপের সমালোচনা করেন এবং নির্বাচনের আগে দেওয়া গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দ্রুত পূরণের দাবি জানান।
    সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। যে আন্দোলনের চেতনায় তারা ক্ষমতায় এসেছে, সেই চেতনাকেই তারা ভুলে যাচ্ছে। জনগণের রায় উপেক্ষা করলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।”
    সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সম্মিলিতভাবে ঘোষণা করেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আমতলা গণমুখী মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক—নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় ও পাঁকা পুল হয়ে নাজমুল সরণি প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।এসময় নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.