Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»কোনো প্রতিষ্ঠান সরকারি থাকলে লস আর প্রাইভেট সেক্টরে গেলেই লাভজনক হয়

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
    কোনো প্রতিষ্ঠান সরকারি থাকলে লস আর প্রাইভেট সেক্টরে গেলেই লাভজনক হয়

    Rashedহবিগঞ্জ প্রতিনিধিApril 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান এমপি বলেছেন, যখনই কোনো প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে সেগুলো লস প্রজেক্ট হয়। আর সেগুলোকে যখনই প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয় তখন সেগুলো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়। তার মানে যখনই সরকারের নিয়ন্ত্রণে থাকে সরকারের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা সেটাকে লস প্রজেক্টে নিয়ে তারা লাভবান হয়।

    শনিবার সকালে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মন্ত্রী বলেন, আমি শুনেছি বেশ কয়েকটি চা বাগান বেসরকারি খাতে দেওয়া হয়েছে। যে চা বাগানগুলো বেসরকারি খাতে দেওয়া হয়েছে ও যেগুলো বেসরকারি আছে সেগুলো লাভজনক। আর তেলিয়াপাড়াসহ যে চা বাগানগুলো এখনও বাংলাদেশ টি কোম্পানির আওতাধীন সেগুলো অলাভজনক হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত চা বাগান হিসেবে এখন চলছে। কেন বেসরকারিগুলো লাভজনক ও সরকারিগুলো অলাভজনক তা খতিয়ে দেখার জন্য তিনি সভায় উপস্থিত জেলার সংসদ সদস্যগণকে অনুরোধ জানান।

    তিনি আরও বলেন, আমি জানি, আমরা যদি চা বাগানকে ঠিকমতো পরিচর্যা করি তবে অবশ্যই লাভজনক হবে। চা বাগানের সঙ্গে অসংখ্য শ্রমিক আছেন তাদেরও জীবন জীবিকার প্রশ্ন জড়িত আছে।

    জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সদস্যসচিব হুমায়ূন কবিরের সঞ্চালনায় এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্যসচিব সাদেক খান উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    হবিগঞ্জ প্রতিনিধি

    Related Posts

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.