Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»ডোমারে ভ্রাম্যমাণ আদালত মমতা ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

    ডোমারে ভ্রাম্যমাণ আদালত মমতা ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

    Reduanul Hoqueগোপাল চন্দ্র রায়, ডোমারApril 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নীলফামারীর ডোমারে মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে    ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শায়লা সাঈদ তন্বী এঁর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্লিনিকটির বিরুদ্ধে এক প্রসূতি মায়ের সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় স্বজনদের নবজাতক বিক্রি করে বিল পরিশোধের কথা বলা ও তাদের আটক রাখার অভিযোগ উঠে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ওই ক্লিনিক মালিক পক্ষকে ভ্রাম্যমাণ আদালতের সন্মূখীন করেন। ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া উপজেলা পরিষদ মোড় এলাকায় মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্তাধিকারী ডাঃ ফারজানা আফরিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা লঙ্গন করায় ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। আদায়কৃত জরিমানার টাকা ডিসিআর মূলে সরকারি কোষাগারে জমা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাইদ তম্বী জানাান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি ক্লিনিকটিতে দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসক না থাকার মতো বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের জন্য ক্লিনিকটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    জানা গেছে, ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতী এলাকার রাকিবুল হাসান ও হাবিবা সুলতানা দম্পতির দাবি, ভর্তি সময় ক্লিনিক কর্তৃপক্ষ ২২হাজার টাকা দাবি করেছিল। কিন্তু সিজারের পর অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে না পারায় তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তারা অভিযোগ করেন, ক্লিনিকটির চিকিৎসক ডা. ফারজানা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে টাকা না দেওয়ায় প্রসূতি ও তার স্বজনদের একটি রুমে আটকে রেখে রোগীর ঔষধও বন্ধ করে দেওয়া হয়। ক্লিনিকের বিল পরিশোধের জন্য তাদের বাচ্চা বিক্রির কথা বলেন।অভিযোগের বিষয়ে ক্লিনিকটির চিকিৎসক ডা. ফারজানা বলেন, বাচ্চা বিক্রি করতে বলেছি এটা সত্য নয়। নির্ধারিত সময়ে রোগী রিলিজ নিতে পারছিল না, তাই বিল পরিশোধের জন্য বলা হয়েছে। ক্লিনিকে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহান চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ আইনুল হক, সেনেটারী ইন্সপেক্টর অজয় চন্দ্র রায় ও ডোমার থানা পুলিশ। এর আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কালে ডোমার পৌরসভার পশ্চিম চিকনমাটি, জুম্মাপাড়া নামক স্থানে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারালঙ্ঘন করে নেশাজাতদ্রব্য সেবন করায় পশ্চিম চিকনমাটি, জুম্মাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জহুরুল শেখকে ০৭(সাত) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/-(একশত) টাকা জরিমানা করা হয়। আসামীকে কয়েদি পরোয়ানামূলে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    গোপাল চন্দ্র রায়, ডোমার

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.