Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে শিক্ষার্থীদের মিলনমেলা

    অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে শিক্ষার্থীদের মিলনমেলা

    Reduanul Hoqueঅভয়নগর (যশোর) প্রতিনিধিMarch 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    0-4064x3048-0-0-{}-0-12#
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া মহিলা কলেজ এ শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায়। দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে মিলিত হয়ে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

    কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট সাকিল আহমেদ রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। এদিকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল গণি সরদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন ফারাজী, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে যশোর ও খুলনার নামিদামি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। সব মিলিয়ে সার্বিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় মিলনমেলা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অভয়নগর (যশোর) প্রতিনিধি

    Related Posts

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.