Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»লাইফস্টাইল»রহমত বরকত ও নাজাতের মাস শুরু

    রহমত বরকত ও নাজাতের মাস শুরু

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কFebruary 19, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শুরু হলো রহমত, বরকত ও নাজাতের মহিমান্বিত মাস- পবিত্র রমজান। আহলান সাহলান, মাহে রমজান। বছর ঘুরে আবার আকাশে উঠেছে সিয়ামের চাঁদ। নেমে এসেছে রহমতের স্রোতধারা, করুণার জোয়ার। চারদিকে এক পবিত্র আবহÑ মুমিনের হৃদয়ে প্রশান্তি, আসমান-জমিনে ইবাদতের আমেজ। যেন জান্নাতেও আজ নতুন সাজ, নতুন সমারোহ। আল্লাহর অশেষ দয়া ও অনুগ্রহে সিক্ত বিশ্বজগৎ। স্রষ্টার রহমতের অংশীদার হতে চায় প্রতিটি প্রাণ। আমরাও চাই, এ মাসে নিজেদের জীবন ইমান, তাকওয়া ও নেক আমলের রঙে রাঙাতে।

    রমজানের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহতায়ালা ইরশাদ করেন- ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ সুরা বাকারা: ১৮৩

    রোজা কেবল উপবাস নয়; এটি আত্মসংযমের শিক্ষা, আত্মশুদ্ধির সাধনা এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, কেয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, ‘হে রব! আমি তাকে খাদ্য ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম; অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।’ তখন তার সুপারিশ গ্রহণ করা হবে। -মুসনাদে আহমাদ: ৬৬২৬

    আরও বর্ণিত আছে, ‘যখন রমজান আগমন করে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। Ñ সহিহ বুখারি : ৩১০৩

    রমজানকে যথাযথভাবে বরণ করা প্রসঙ্গে বরেণ্য ফকিহ মুফতি তাকি উসমানি (দা.বা.) তার ‘ইসলাহি খুতুবাত’-এ লিখেছেন, রমজানকে সঠিকভাবে গ্রহণ করার উপায় হলো, আগেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা, যাতে বরকতময় মাসটি সর্বাধিক ইবাদত ও আমলে ব্যয় করা যায়। রমজান আসার আগেই মনকে প্রস্তুত করা, অপ্রয়োজনীয় ব্যস্ততা কমানো এবং ঘর ও মসজিদে ইবাদতের পরিবেশ সৃষ্টি করা জরুরি।

    সম্ভব হলে এ মাসে নিজেকে পার্থিব ঝামেলা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। তা না পারলে অন্তত যেসব কাজ স্থগিত রাখা যায়, সেগুলো পরে করার ব্যবস্থা করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এমন কাজ, যা রমজানের পরেও করা সম্ভব- তা পরেই করা উত্তম। সর্বোপরি রমজানের অধিকাংশ সময় যেন ইবাদত, তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে অতিবাহিত হয়Ñ সে ফিকির রাখতে হবে। এভাবেই রমজানকে স্বাগত জানানোই উত্তম পন্থা। ইনশাআল্লাহ, এতে এ মাসের যথাযথ মর্যাদা রক্ষা হবে এবং রোজার নুর ও বরকত অর্জিত হবে।

    আসুন, রমজানের প্রথম দিন থেকেই আমরা একটি সুনির্দিষ্ট রুটিন গ্রহণ করি। নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া ও নেক আমলে নিজেদের নিয়োজিত রাখি। এ মাসকে আত্মগঠন, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি। আল্লাহতায়ালা আমাদের সবাইকে রমজানের রহমত, বরকত ও নাজাত পূর্ণাঙ্গভাবে লাভ করার তাওফিক দান করুন। আমিন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

    July 11, 2026

    বর্ষাকালে যেসব শাক চাষ করবেন

    July 4, 2026

    ঝামেলাহীন ভ্রমণের কৌশল

    June 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.