Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»নির্বাচন ২০২৬»জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

    জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

    Rashedফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিFebruary 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সমর্থন না পাওয়া সত্ত্বেও জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।​রোববার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমের একটি অংশ সহমর্মী হলেও নানা চাপে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এমন প্রতিকূল অবস্থায় সাধারণ মানুষই দলের প্রধান শক্তি হিসেবে পাশে আছে বলে তিনি মন্তব্য করেন।​তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে নানা অপবাদ দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দেশছাড়া করার চেষ্টা হয়েছে, এমনকি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পাটোয়ারীর মতে, ভোটে অংশ নেওয়া কোনো অপরাধ নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের প্রধান দায়িত্ব। তবে বর্তমান সরকার সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে “সিলেকশন”-এর রাজনীতিতে বেশি আগ্রহী বলে তিনি দাবি করেন।​দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে দেশ রক্ষার গুরুদায়িত্ব জাতীয় পার্টির কাঁধেই এসে পড়েছে। তরুণদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সতর্ক করেন যে, উশৃঙ্খল জনতার রাজনীতি দেশকে চরম ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। কিছু বিক্ষুব্ধ তরুণ কর্তৃক সেনাবাহিনীকে লক্ষ্য করে অবমাননাকর বক্তব্যের সমালোচনা করে তিনি একে দায়িত্বহীন আচরণ হিসেবে অভিহিত করেন এবং আগামী ১২ তারিখের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে উশৃঙ্খলতার জবাব দেওয়ার আহ্বান জানান।​ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহিন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সরকার, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহামান, সাংগঠনিক সম্পাদক হিরু মিয়া, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ। উল্লেখ, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.