Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»এবি পার্টির ইশতেহার: মধ্যবিত্তের জন্য ‘রেন্ট-টু-ওউন’ আবাসন ও স্মার্ট পরিবহনের ঘোষণা

    এবি পার্টির ইশতেহার: মধ্যবিত্তের জন্য ‘রেন্ট-টু-ওউন’ আবাসন ও স্মার্ট পরিবহনের ঘোষণা

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 8, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    পরিবহন খাতের সিন্ডিকেট নির্মূল করে আধুনিক ‘স্মার্ট মোটরওয়ে’ নির্মাণ এবং মধ্যবিত্তের আবাসন সংকট মেটাতে ‘রেন্ট–টু–ওউন’ বা ভাড়া–ভিত্তিতে মালিকানা প্রকল্পের স্বপ্ন দেখাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত দলটির নির্বাচনী ইশতেহারে নাগরিক জীবনের এসব মৌলিক সংকট নিরসনে একগুচ্ছ উচ্চাভিলাষী ও আধুনিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ বদলাবে, নতুন নেতৃত্বে’ শীর্ষক এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

    তিনি জানান, ক্ষমতায় গেলে তরুণ পেশাজীবীদের জন্য এমন আবাসন ব্যবস্থা করা হবে, যেখানে মাসিক ভাড়ার একটি অংশ ফ্ল্যাটের কিস্তি হিসেবে গণ্য হবে, যা নির্দিষ্ট সময় পর ভাড়াটিয়াকে মালিকানা অর্জনে সহায়তা করবে।

    অন্যদিকে এবি পার্টির ইশতেহারে মুখস্থনির্ভর শিক্ষা বাদ দিয়ে সৃজনশীল ও সমস্যা সমাধানভিত্তিক পাঠ্যক্রম চালুর কথা বলা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে কার্যকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং দেশের সব নাগরিকের জন্য ‘জাতীয় স্বাস্থ্য বিমা’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি ক্ষমতায় গেলে দরিদ্র ৪০ শতাংশ মানুষের বিমার খরচ সরকার বহন করবে এবং প্রতিটি নাগরিকের জন্য থাকবে একটি ইউনিক ‘হেলথ আইডি কার্ড’।

    পরিবহন ও আবাসন

    পরিবহন খাতের সিন্ডিকেট ভাঙতে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ‘গ্রিন অ্যান্ড রেড’ বাস সার্ভিস এবং মেট্রো ও বাসে সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর কথা বলা হয়েছে। মধ্যবিত্ত ও তরুণ পেশাজীবীদের জন্য ‘রেন্ট-টু-ওউন’ আবাসন প্রকল্প এবং নিরাপদ যাতায়াতের জন্য স্মার্ট মোটরওয়ে নির্মাণের অঙ্গীকার করেছে দলটি। আর বেকারত্ব নিরসনে পাঁচ বছর মেয়াদি ‘জাতীয় কর্মসংস্থান মিশন’ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ‘ন্যাশনাল ইয়ুথ স্টার্ট-আপ ফান্ড’ গঠনের কথা বলা হয়েছে। সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতে কেন্দ্রীয় ডিজিটাল নিয়োগ পোর্টাল চালুর প্রতিশ্রুতিও দিয়েছে এবি পার্টি।

    নারী নিরাপত্তা ও পরিবেশ

    নারীদের জন্য নিরাপদ টয়লেট সুবিধা বাধ্যতামূলক করা, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নিশ্চিত করা এবং রাতে চলাচলের জন্য ‘নাইট বাস’ চালুর প্রস্তাব করা হয়েছে। এছাড়া জলাভূমি ও নদী রক্ষায় ‘ইকোলজিক্যাল জোনিং’ এবং ঢাকা শহরের চারপাশে সবুজ বাফার জোন তৈরির কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি

    এবি পার্টি তাদের ইশতেহারে একটি স্বাধীন ও মর্যাদাভিত্তিক পররাষ্ট্রনীতির কথা বলেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে অমীমাংসিত সমস্যা সমাধানের চেষ্টার পাশাপাশি পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধির অঙ্গীকার করেছে দলটি।

    এছাড়া প্রতিরক্ষা বাহিনীকে রাজনীতিমুক্ত রাখা এবং ১৮ বছরোর্ধ্ব শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাসেবী ‘পার্ট-টাইম ন্যাশনাল সার্ভিস’ বা সামরিক প্রশিক্ষণ চালুর কথা বলা হয়েছে।

    ইশতেহার ঘোষণা শেষে মজিবুর রহমান মঞ্জু বলেন, ১১ দলীয় জোটের অংশ হিসেবে সরকার গঠনের সুযোগ পেলে এই ইশতেহার বাস্তবায়ন করা হবে। আর সরকারে না থাকলেও সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.