Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সর্বশেষ»ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস: এগিয়ে’ তারেক রহমান

    ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস: এগিয়ে’ তারেক রহমান

    Rashedঅনলাইন ডেস্কFebruary 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্পষ্ট আভাস মিলেছে। এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৩৫ শতাংশ ভোটার তারেক রহমানকে সমর্থনের কথা জানিয়েছেন, আর ৩২ শতাংশের সমর্থন ডা. এস এম খালিদুজ্জামানের প্রতি। তবে এখনও প্রায় এক-চতুর্থাংশ ভোটার সিদ্ধান্তহীন থাকায় শেষ মুহূর্তে ফল বদলে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এই জরিপের ফলাফল প্রকাশ করে।

    জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ।

    ঢাকা-১৭ আসনের ৫১৫ জন ভোটারের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপ অনুযায়ী, ৩ দশমিক ৭ শতাংশ ভোটার অন্যান্য প্রার্থীদের এবং ৩ দশমিক ৫ শতাংশ ভোটার ভোট না দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে ১০ শতাংশ ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি এবং ১৫ শতাংশ ভোটার তাঁদের পছন্দের কথা প্রকাশ করতে রাজি হননি। অর্থাৎ প্রায় ২৫ শতাংশ ভোটারের সিদ্ধান্তই চূড়ান্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

    জরিপে দেখা যায়, পুরুষ ভোটারদের ৩৯ শতাংশ তারেক রহমানকে এবং ৩৬ দশমিক ৪ শতাংশ জামায়াত প্রার্থীকে সমর্থন করেছেন। নারীদের মধ্যে এই হার যথাক্রমে ৩০ দশমিক ৫ শতাংশ এবং ২৭ দশমিক ২ শতাংশ। তবে নারীদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেশি (প্রায় ৩১ দশমিক ৮ শতাংশ)।

    বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৫৫ বছরের বেশি বয়সি ভোটারদের মধ্যে তারেক রহমানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি (৪৭ শতাংশ)। অন্যদিকে জামায়াত প্রার্থীর প্রতি সমর্থন ২৬ থেকে ৫৫ বছর বয়সিদের মধ্যে তুলনামূলক বেশি।

    প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের ৪৩ শতাংশ বিএনপিকে এবং ২৪ শতাংশ জামায়াতকে সমর্থন জানিয়েছেন। উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে দুই দলের সমর্থনই প্রায় সমান (৩১ শতাংশ)। তবে এইচএসসি বা সমমান শিক্ষিত ভোটারদের ৩৯ শতাংশ জামায়াত প্রার্থীর পক্ষে মত দিয়েছেন।

    পেশার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি। তবে বেসরকারি চাকরিজীবী ও গৃহিণীদের পছন্দের তালিকায় সামান্য এগিয়ে আছেন জামায়াত প্রার্থী।

    ‘কে জিততে পারেন?’–এমন প্রশ্নের উত্তরে ৪৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন তারেক রহমানই জয়ী হবেন। অন্যদিকে ২৭ দশমিক ৪ শতাংশ মনে করেন ডা. এস এম খালিদুজ্জামান জিতবেন।

    জরিপ সংশ্লিষ্টদের মতে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, সিদ্ধান্তহীন ভোটারদের ভূমিকা ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শেষ পর্যন্ত এই অনিশ্চিত ভোটাররা কোন দিকে ঝুঁকবেন, তার ওপরই নির্ভর করছে ঢাকা-১৭ আসনের চূড়ান্ত ফলাফল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 12, 2026

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.