Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»‘সামনে এগিয়ে যেতে সবার জন্য কালচারাল স্পেস ওপেন করে দেওয়া জরুরি’: মোস্তফা সরয়ার ফারুকী

    ‘সামনে এগিয়ে যেতে সবার জন্য কালচারাল স্পেস ওপেন করে দেওয়া জরুরি’: মোস্তফা সরয়ার ফারুকী

    Rashedনিজস্ব প্রতিবেদকFebruary 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো সবার জন্য কালচারাল স্পেস উন্মুক্ত করা। একটি রিপাবলিকে ভিন্ন মত ও ভিন্ন বিশ্বাসের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভিন্নমতকে শত্রুতা হিসেবে দেখার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

    রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ফারুকী বলেন, আমাদের কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, আবার কিছু ক্ষেত্রে সফলতাও আছে। আমরা কী করতে চেয়েছি বা কতটা পেরেছি— তা ইতিহাসই একদিন বিচার করবে। সাংস্কৃতিকভাবে আমরা যে প্রচেষ্টাটা করেছি, তা হলো পরিচয়ের ভিত্তিতে বিভাজন না করে সবাইকে এক জায়গায় নিয়ে আসা। কে বাঙালি, কে চাকমা, কে মারমা, কে গারো এই বিভাজন নয়, বরং সবাইকে একসঙ্গে দেখতে চেয়েছি।

    তিনি বলেন, কোনো জাতির সামনে এগিয়ে যাওয়ার পথ বুঝতে হলে পেছনের পথের দিকে তাকাতে হয়। আমরা কোথা থেকে এসেছি, কেন চব্বিশে এমন একটি বড় গণঅভ্যুত্থানের মুখোমুখি হলাম— এসব বিষয় গভীরভাবে বোঝা জরুরি। তা না হলে সামনে কী করা যাবে আর কী করা যাবে না, সেটাও স্পষ্ট হবে না।

    বাংলাদেশের ইতিহাসে নানান ধরনের ন্যারেটিভ রয়েছে উল্লেখ করে ফারুকী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে আমি একটি সাংস্কৃতিক ঘটনা হিসেবে দেখি। এটি অবশ্যই একটি রাজনৈতিক অভিব্যক্তি ছিল, কিন্তু এর গভীরে যে ক্ষোভ ছিল, তা ছিল সাংস্কৃতিক ক্ষোভ। এই ক্ষোভকে শনাক্ত করতে ব্যর্থ হলে আমরা ভবিষ্যতের পথও খুঁজে পাব না।

    তিনি বলেন, নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে না বাঁচার আকাঙ্ক্ষাই ছিল চব্বিশের আন্দোলনের মূল শক্তি। কোনো জাতিকে দীর্ঘদিন পরাধীন করে রাখা যায় না। যত ন্যারেটিভই তৈরি করা হোক না কেন—অতীতেও তা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না।

    অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধসহ দেশ ও জাতির জন্য আত্মত্যাগকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। একইসঙ্গে দেশ, স্বাধীনতা ও দেশপ্রেম রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, একুশের গান ও উৎসব সংগীতের মাধ্যমে জাতীয় কবিতা উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.